বিশেষ প্রতিনিধিঃ
পীরে কামিল, ওস্তাজুল উলামা, হযরত আল্লামা আব্দুর রহমান ছাহেব বর্ণী (রহ.)-এর বড় জামাতা, রাখালগঞ্জ দারুল কুরআন ফাজিল ডিগ্রি মাদ্রাসার সাবেক অধ্যক্ষ, বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা খলিলুর রহমান আল মাদানী সাহেব (রহ.)-এর পবিত্র ঈসালে সওয়াব মাহফিল, ছবক প্রদান ও ছবক সমাপনী অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন –
হযরত মাওলানা হাফিজ ফখরুদ্দীন চৌধুরী ফুলতলী,
মাদ্রাসার প্রিন্সিপাল হাফিজ মাওলানা আব্দুল মুক্তাদির আল আজহারীর সভাপতিত্বে, হাফিজ আবু সিদ্দিক ও হাফিজ মিজানুর রহমানের যৌথ পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হযরত মাওলানা আব্দুল আজিজ সাহেব, প্রধান শিক্ষক লক্ষনাবন্দ ফুরকানিয়া হাফিজিয়া মাদ্রাসা, হযরত মাওলানা জামিল আহমদ সাহেব, সভাপতি লতিফিয়া ইমাম সোসাইটি সিলেট মহানগর। হাফিজ মোঃ আব্দুল হামিদ, সাবেক প্রধান শিক্ষক রহমানিয়া টুকা হাফিজিয়া দাখিল মাদ্রাসা। কাজী মাওলানা মুহিবুর রহমান, হাফিজ জাবের আহমদ, শিক্ষক শাহজালাল তাহফিজুর কুরআন ইন্টা, মাদ্রাসা বড়লেখা।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাদ্রাসার শিক্ষক হাফিজ ইসহাক আহমদ রুমেল আহমদ, কারী দুলাল আহমদ, হাফিজ আব্দুল কাদির, হাফিজ রাজু আহমদ, হাফিজ সাইফুর রহমান, হাফিজ সামাদ মিয়া প্রমুখ।
এসময় প্রধান অতিথি শাহজালাল রহমানিয়া দারুল কুরআন ইন্টা, মাদ্রাসার ৫জন ছাত্রকে ছবক প্রদান করেন এবং ১জন ছাত্র হিফজ সমাপন করেন।






