আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

তালামীযে ইসলামিয়া সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা শাখার কাউন্সিল সম্পন্ন।

বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা শাখার ২০২৫-২৬ সেশনের কাউন্সিল সম্পন্ন হয়েছে।

২৫ আগষ্ট’২৫, সোমবার, বেলা ২ ঘটিকায় নগরীর একটি অভিজাত রেস্টুরেন্টে এ কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়।

কাউন্সিল অধিবেশনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সিলেট মহানগরীর সভাপতি হুসাইন আহমদ ও সহকারী নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সিলেট মহানগরীর সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম নোমান।

কাউন্সিল অধিবেশনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সিলেট মহানগরীর সহ-সভাপতি আরিফ হোসাইন সামাদ, সহ সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান, সাংগঠনিক সম্পাদক ইমাম উদ্দিন মানিক,সহ-সাংগঠনিক সম্পাদক তোফায়েল শাহ, প্রচার সম্পাদক নাজমুল হাসান রাসেল, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক এইচ এম কাওছার আহমদ। 

কাউন্সিলে সর্বসম্মতিক্রমে আলী আহমদ সভাপতি,মো: মুজিবুর রহমানকে সাধারণ সম্পাদক এবং শাহজাহান মোহাম্মদ আসাদ সাংগঠনিক সম্পাদক মনোনীত করে ৪১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যান্য দায়িত্বশীলবৃন্দ হলেন— সহ সভাপতি মো:আল-আমীন, ইসমাইল হোসেন , সহ সাধারণ সম্পাদক নোমান আহমদ, জহিরুল আমীন,আব্দুল্লাহ ইবনে খলিল ,সহ সাংগঠনিক সম্পাদক মো: ছদরুল উলা ফাহাদ,সাদিকুর রহমান, শায়েখ তালুকদার, আলেক আহমদ, প্রচার সম্পাদক রিফাত আহমদ , সহ-প্রচার সম্পাদক আব্দুল মান্নান, সৈয়দ নুরুল মোত্তাকিন,শাহজাহান আহমদ, আফনান উদ্দিন , অর্থ সম্পাদক আক্তার বিন নূর, অফিস সম্পাদক আলবাব হোসেন, সহ-অফিস সম্পাদক আরাফাত কালাম,দেওয়ান হোসেন, কামরান হোসেন, মাছুম আহমদ, প্রশিক্ষণ সম্পাদক নুরুল আলম,সহ-প্রশিক্ষন সম্পাদক কবির আহমদ, মো:রেজাউর রহমান রিপু,আব্দুল হামিদ, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক হুসাইন আহমদ সহ-শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মুত্তাল্লিন আহমদ, সাহেদ আহমদ,ইব্রাহিম আলী, তথ্য ও প্রযুক্তি সম্পাদক হাসান আহমদ, সহ-তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো: আওলাদ হোসেন, এহসান করীম মাহবুব, সদস্য :রাশেদ মোস্তফা শাকিব, বদর উদ্দীন আহমদ কামরান, আরিফুল হক চৌধুরী, জাবেদ আহমদ, এমরান হোসেন, আনোয়ার হোসেন।