আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

বগুড়ার আদমদিঘীতে গোয়াল থেকে ফের ৬টি গরু চুরি 

  (বগুড়া)প্রতিনিধিঃ বগুড়ার আদমদিঘীতে আইন শৃংখলার চরম অবনতি হয়েছে। গত ৪ দিনের ব্যবধানে ফের গরু চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাতে চোরের দল উপজেলার ডহরপুর গ্রামের মৃত হাফিজার বহমানের ছেলে আব্দুল হামিদের গোয়াল ঘরে হানা দিয়ে থেকে ৭ থেকে ৮ লক্ষ টাকা মূল্যের ৬ টি গরু চুরি করে নিয়ে গাছে গরুর মালিক আব্দুল হামিদ জানান, প্রতিদিনের নায় বৃহস্পতিবার রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। গভীর রাতে চোরেরা বাড়ির প্রাচীর টপকে বাড়ির ভিতরে প্রবেশ করে বড় আকারের ৬টি গরু চুরি করে নিয়ে গাছে। এঘটনার পর থেকে এলাকায় আইন শৃংখলা অবনতি ঘটেছে মর্মে সর্বসাধারণের মাঝে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে এবং এলাকায় চুরি ছিনতাইয়ের আতংক বিরাজ করছে। উল্লেখ্য গত রোববার দিবাগত রাতে উপজেলা সদরের শিয়ালশন গ্রামের মৃত ছামসুদ্দিনের ছেলে কীটনাশক ব্যবসায়ী রওশন আলীর গোয়াল ঘরের দেয়াল কেটে চোরেরা ১টি গরু চুরি করে নিয়ে গাছে। এব্যপারে স্থানীয় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ দায়েরের ৫দিম অতিবাহিত হলেও থানা পুলিশ চুরি যাওয়া গরু উদ্ধার করতে সক্ষম হয়নি। এ বিষয়ে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান বলেন, এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে ঘটনা জানার পর থেকে চুরি যাওয়া গরুগুলো উদ্ধার ও চোর সনাক্ত করতে জোর তৎপরতা চালানো হচ্ছে।