কমলগঞ্জে
আনজুমানে আল ইসালাহ ও তালামীযে ইসলামিয়া, পবিত্র ঈদে মীলাদুন্নবী সা. বাস্তবায়ন কমিটি গঠন সম্পন্ন
বিশেষ প্রতিনিধিঃ
কমলগঞ্জ উপজেলা আল ইসলাহ ও তালামীযে ইসলামিয়ার উদ্যোগে পবিত্র ঈদে মীলাদুন্নবী সা. উদ্যাপন উপলক্ষ্যে ৩০ আগস্ট, শনিবার, সকাল ১১ ঘটিকায়, অনুষ্ঠিত প্রস্তুতি সভায় বাস্তবায়ন কমিটি ঘোষণা করেন উপজেলা আল ইসলাহ’র ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা হাফিজুর রহমান চৌধুরী।
মাওলানা আবু বকর সিদ্দিক জিয়াব-কে আহবায়ক ও তৌহিদ আহমদ-কে সদস্য সচিব করে ১৫ সদস্য বিশিষ্ট বাস্তবায়ন কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্যান্যরা হলেন যুগ্ম আহবায়ক মনজুর আহমদ, এম. এ জলিল, আব্দুস সামাদ রাফি, যুগ্ম সদস্য সচিব শামীম আহমদ, আবু রায়হান, সদস্য মাওলানা কামরুল ইসলাম, হাফিয মঈনুল ইসলাম, সোহেল আহমদ সাদ্দাম, সৈয়দ তৌফিক এলাহি, রাসেল আহমদ, নাজিম উদ্দিন, বুরহান উদ্দিন ও মিজানুর রহমান।






