আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

ভিপি নূরসহ নেতাদের ওপর হামলার প্রতিবাদে বগুড়ায় গণধিকার পরিষদের বিক্ষোভ

বগুড়া প্রতিনিধি: ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরসহ নেতাদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বগুড়া জেলা গণধিকার পরিষদ। শনিবার বেলা সাড়ে ১২টার দিকে শহরের ঐতিহাসিক সাতমাথায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা অভিযোগ করেন, শান্তিপূর্ণ মিছিলে আওয়ামী দোসর জাতীয় পার্টির সন্ত্রাসীরা হামলা চালায়। এতে ভিপি নূর, বগুড়া জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি মিজানুর রহমান পলাশসহ শতাধিক নেতা-কর্মী আহত হয়েছেন। তারা এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, শান্তিপূর্ণ কর্মসূচিতে এ ধরনের হামলা গণতন্ত্রের জন্য হুমকি। অবিলম্বে জাতীয় পার্টিকে নিষিদ্ধ ঘোষণা করার দাবি জানান তারা। বক্তারা আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, ভিপি নূরের কিছু হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। হামলাকারীদের দ্রুত চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, অন্যথায় আন্দোলন অব্যাহত থাকবে। সমাবেশে কেন্দ্রীয় কমিটির নেতা খোরশেদ আলম, এম এস এ মাহমুদ, জেলা সভাপতি নুরুজ্জামান জুয়েল, সাধারণ সম্পাদক ডা. মেহেরুল আলম মিশু, যুব অধিকারের সাবেক সভাপতি এসকে সুমন হাসানসহ অন্যরা বক্তব্য দেন। সমাবেশ শেষে নেতাকর্মীরা মিছিল নিয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে স্লোগান দেন।##