আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

মাওলানা লুৎফুর রহমান কামালী’র রিক্সা প্রতিক নিয়ে শোডাউন


মশাহিদ আহমদ, মৌলভীবাজার : বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত মৌলভীবাজার-৩ সদর রাজনগর আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা লুৎফুর রহমান কামালী‘র দিনব্যাপী ব্যাপক শোডাউন অনুষ্টিত হয়েছে। সংগঠনের প্রতিক রিকশা মার্কা নিয়ে শনিবার (৩০ আগষ্ট) বিকাল ৩ ঘটিকায় জেলা কার্যালয়ের সামন থেকে শুরু হয়ে জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুণরায় দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। এসময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ খেলাফত মজলিস মৌলভীবাজার জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মাওলানা ফারুক আহমেদ, জেলা সাধারণ সম্পাদক মাওলানা হিফজুর রহমান হেলাল, সহ-সাধারণ সম্পাদক মাওলানা ইসলাম উদ্দীন, সহ-সাধারণ সম্পাদক মাওঃ রহমত আলী, জেলা অফিস সম্পাদক আব্দুল ওয়াজিদ, সদর উপজেলা সভাপতি মাওলানা ইসমাইল আলী, সাধারণ সম্পাদক মাওলানা শেখ সাদী, পৌর শাখার সহ-সভাপতি মাওলানা আলাউদ্দিন, সহ-সভাপতি মাওলানা শামসুল ইসলাম ওলিপুরী, সহ-সাধারণ সম্পাদক মোঃ নিজাম উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক মাওলানা তাজুল ইসলাম, জেলা প্রচার সম্পাদক ও রাজনগর উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা মুফতী রুহুল আমীন, রাজনগর উপজেলা সহ-সভাপতি মাওলানা লোকমান আহমদ, খেলাফত কর্মী মহসীন আজাদ, বাংলাদেশ খেলাফত যুব মজলিস এর জেলা সভাপতি হুসাইন আব্দুল আউয়াল, সহ-সভাপতি মাওঃ শাহ মিসবাহ, সদস্য দেওয়ার হুসাইন, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস এর জেলা সহ-সভাপতি মাজহারুল ইসলাম, সদর উপজেলা সভাপতি হাদী আলম, ছাত্র নেতা আতাউর রহমান প্রমুখ। উক্ত শোডাউনে বাংলাদেশ খেলাফত মজলিস, সদর, পৌর শাখা সহ খেলাফত যুব মজলিস ও খেলাফত ছাত্র মজলিস সহ সংগঠন এর বিভিন্ন শাখা থেকে নেতা কর্মিরা অংশ গ্রহণ করেন।