বিশেষ প্রতিনিধিঃ
ঈদে মীলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে আগামী ০৬ সেপ্টেম্বর, ১২ রবিউল আউয়াল, শনিবার, সিলেট নগরীতে ‘মুবারক র্যালি’ অনুষ্ঠিত হবে। র্যালি সফলের লক্ষ্যে সপ্তাহব্যাপী দাওয়াতি কর্মসূচি অব্যাহত রেখেছে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া। এর অংশ হিসেবে ৩১ আগস্ট ২০২৫, রবিবার, তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এস এম মনোয়ার হোসেন এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান সফর করেন। এসময় নেতৃবৃন্দ সামাজিক ব্যক্তিবর্গ, আনজুমানে আল-ইসলাহ, লতিফিয়া কারী সোসাইটি, ইয়াকুবিয়া হিফজুল কোরআন বোর্ডের নেতৃবৃন্দের সাথে সাক্ষাত ও মতবিনিময় করেন।
প্রতিনিধি দলে ছিলেন সংগঠনের কেন্দ্রীয় অফিস সম্পাদক মুহাম্মদ জিল্লুর রহমান, কেন্দ্রীয় সহ শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক শোয়েব আহমদ, সিলেট মহানগর সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম নোমান।
প্রতিনিধি দল এসময় ভাদেশ্বর মডেল ফাযিল মাদরাসা, ভাদেশ্বর হাফিজিয়া দাখিল মাদরাসা, লক্ষণাবন্দ হাফিজিয়া মাদরাসা, লক্ষণাবন্দ হুফফাজে কুরআন দাখিল মাদরাসা, ফুলসাইন্দ দারুল কিরাত মাদরাসা, ফুলসাইন্দ হাফিজিয়া মাদরাসা, পূর্ব ফুলসাইন্দ দাখিল মাদরাসা, শাহ কুতুব উদ্দিন রহ. মাদরাসা, হযরত গোলাব শাহ রহ. হাফিজিয়া মাদরাসা ইমামবাড়ি, হযরত সৈয়দ শাহ রহ. হাফিজিয়া মাদরাসা শ্রীধরা সফর করেন।
এসময় নেতৃবৃন্দ ভাদেশ্বর মডেল ফাযিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা শুয়াইবুর রহমান, ভাদেশ্বর হাফিজিয়া দাখিল মাদরাসার প্রধান শিক্ষক হাফিজ মাওলানা রজব আলী, লক্ষণাবন্দ হাফিজিয়া ফুরকানিয়া মাদরাসার প্রধান শিক্ষক হাফিজ মাওলানা আব্দুল আজিজ, লক্ষণাবন্দ হুফফাজে কুরআন দাখিল মাদরাসার সুপার হাফিজ মাওলানা আব্দুল বাসিত, ফুলসাইন্দ দারুল কেরাত দাখিল মাদরাসার সুপার মাওলানা আব্দুল গফুর, ফুলসাইন্দ হাফিজিয়া মাদরাসার প্রধান শিক্ষক হাফিজ সিদ্দিকুর রহমান, হযরত গোলাবশাহ রহ. হাফিজিয়া মাদরাসা, ইমামবাড়ির প্রধান শিক্ষক হাফিজ মাওলানা মুজিবুর রহমান, হযরত সৈয়দ শাহ রহ. হাফিজিয়া মাদরাসা শ্রীধরার প্রধান শিক্ষক হাফিজ মো. আব্দুল্লাহ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে সাক্ষাত করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন সংগঠনের সিলেট পূর্ব জেলা সহ-সাধারণ সম্পাদক আবুল হাসান মামুন, অর্থ সম্পাদক নাজমুস সাকিব সায়েম,






