আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

জুড়ীতে সি এইচ সিপিদের দায়িত্বে অবহেলা – চিকিৎসা সেবা থেকে বঞ্চিত রোগীসাধারণ

জালালুর রহমান, মৌলভীবাজার : মৌলভীবাজারের জুড়ীতে উপজেলার বিভিন্ন ওয়ার্ডে কমিউনিটি ক্লিনিকের (সি এইচ সিপি) কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারদের দায়িত্বে অবহেলার খবর পাওয়া গেছে। যার ফলে, অত্রাঞ্চলের দিন মজুরসহ খেটে খাওয়া মানুষ ও বিভিন্ন পেশার রোগী সাধারণ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।

ওইসব ক্লিনিক ও সি এইচ সিপির নাম হলো ছোট ধামাই কমিউনিটি ক্লিনিক। দায়িত্ব প্রাপ্ত সি এইচ সিপি রবনা বেগম। কাশি নগর কমিউনিটি ক্লিনিক। দায়িত্ব প্রাপ্ত প্রবীর রঞ্জন নাথ। পূর্ব দুর্গাপুর কমিউনিটি ক্লিনিক। দায়িত্ব প্রাপ্ত মনোরঞ্জন রুদ্র পাল।

জানা গেছে, জুড়ী উপজেলা ৬টি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে ১টি করে মোট ১৭টি কমিউনিটি ক্লিনিক রয়েছে। ওই সব ক্লিনিকে প্রতোকটিতে ১জন করে সি এইচ সিপি নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগ দেওয়ার পর সরকারের সংশ্লিষ্ট বিভাগ হতে তাদের আগমন সকাল ৯টায় এবং প্রস্থান বিকেল ৩টার সময় বেধে দেয়া হয়েছে। উর্ধ্বতন কতৃপক্ষের নিকট হতে সময় নির্ধারণ করলেও ওইসব ক্লিনিকে চাকুরীরত সি এইচ সিপিদের অনেকেই কতৃপক্ষের নির্দেশ কে উপেক্ষা করে নিজেদের খেয়াল ও খুশিমতো ক্লিনিকে আসা যাওয়া করেন।

সম্প্রতি সরেজমিনে ওই সব ক্লিনিক পরিদর্শনে গিয়ে দেখা যায়,  ৩টি ক্লিনিক যথাক্রমে ছোট ধামাই কমিউনিটি ক্লিনিকের রবনা বেগম সকাল ১০টা ৩০ মিনিটে আগমন করেন। কাশি নগর কমিউনিটি ক্লিনিকে প্রবীর রঞ্জন নাথ সকাল ১০টা ৪ মিনিটে আগমন করেন। পূর্ব দুর্গাপুর কমিউনিটি ক্লিনিকের মনোরঞ্জন রুদ্র পাল
সকাল ১০টা ২ মিনিটে গিয়ে পাওয়া যায়নি। ক্লিনিকটি ওই সময় তালাবদ্ধ ছিলো। উল্লেখ্য, কাশি নগর কমিউনিটি ক্লিনিকের সি এইচ সিপি প্রবীর রঞ্জন নাথ এর বসত ঘরের সম্মুখে ক্লিনিক তবুও তিনি অনিয়মিত  ক্লিনিকে আসা যাওয়া করেন।

ওইসব এলাকায় গিয়ে বিভিন্ন জনদের সাথে কথা হলে, ভুক্তভোগীরা বলেন, ডাক্তাররা সময়মতো আসে না। এই কারণে ঔষধ পাই না। আমরা ওই ডাক্তারদের বিচার চাই।

এ বিষয়ে জানতে চাইলে, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সমরজিৎ সিংহ বলেন প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন বলে জানান।