আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

নওগাঁয় ছাগল-হাঁস-মুরগী বিতরণ

শিমুল হাসান, (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে উপকারভোগীদের মাঝে ছাগল, হাঁস ও মুরগী বিতরন করেছে আলো (এ্যাসিসট্যান্স ফর ল্যান্ডলেস অর্গানাইজেশন)। মঙ্গলবার উপজেলার এনায়েতপুর এবং খাজুর ইউনিয়নের উপকারভোগীদের মাঝে  প্রাথমিক মোট ৭০জনকে  ১টি করে ছাগল, ১০টি করে হাঁস এবং ১০ টি করে  মুরগী বিতরন করা হয়েছে। আলোর পক্ষে বিকল্প জীবিকায়নের মাধ্যমে পরিবারে নারীদের আয় ও সঞ্চয় বৃদ্ধির  লক্ষ্যে আর্ন্তজাতিক উন্নয়ন সংস্থা মেনোনাইট সেন্ট্রাল কমিটি এমসিসি বাংলাদেশের সহায়তায়  “গ্রামীণ জীবিকায়ন ও খাদ্য নিরাপত্তা প্রকল্প ফেইস-২” এর অধিনে এই উপকরণগুলো বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন মহাদেবপুর উপজেলার প্রাণী সম্পদ দপ্তরের ভেটেনারী সার্জন ডাঃ মো আল আমিন তান, ভেটেনারী ফিল্ড এ্যসিসট্যান্ট সুলতান হাসান, আলো-এর নির্বাহী পরিচালক মোঃ মাসুদুর রহমান। আলো’র নির্বাহী পরিচালক মো: মাসুদুর রহমান বলেন, আমরা চাই প্রতিটি পরিবার নিজেদের জীবিকা উন্নয়নের মাধ্যমে আত্মনির্ভর হয়ে উঠুক। মুরগি, হাঁস ও ছাগল বিতরণের এই উদ্যোগ তাদের অর্থনৈতিকভাবে শক্তিশালী করতে সহায়ক হবে। এই কর্মসূচির মাধ্যমে সুবিধাভোগী পরিবারগুলো আয়ের উৎস তৈরী করতে এবং পারিবারিক পুষ্টি চাহিদা পূরনের পাশাপাশি অতিরিক্ত আয় ও খাদ্য বহুমূখিতা সৃষ্টি  করতে পারবেন। আলো বিশ্বাস করে, ক্ষুদ্র উদ্যোগ থেকে বড় পরিবর্তন সম্ভব। তাই সংগঠনটি ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখবে।