ঈদে মীলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে ‘মুবারক র্যালি’ সফলের লক্ষ্যে তালামীযে ইসলামিয়ার দাওয়াতি সফর অব্যাহত।
বিশেষ প্রতিনিধিঃ
ঈদে মীলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে আগামী ০৬ সেপ্টেম্বর, ১২ রবিউল আউয়াল, শনিবার, সিলেট নগরীতে ‘মুবারক র্যালি’ অনুষ্ঠিত হবে। র্যালি সফলের লক্ষ্যে সপ্তাহব্যাপী দাওয়াতি কর্মসূচি অব্যাহত রেখেছে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া। এরই অংশ হিসেবে ০১ সেপ্টেম্বর ২০২৫, সোমবার, তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এস এম মনোয়ার হোসেন এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল দক্ষিণ সুরমা উপজেলা ও মোগলাবাজার থানার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক-রাজনৈতিক ব্যক্তিবর্গ, আনজুমানে আল-ইসলাহ, লতিফিয়া কারী সোসাইটি, ইয়াকুবিয়া হিফজুল কোরআন বোর্ডের নেতৃবৃন্দের সাথে সাক্ষাত ও মতবিনিময় করেন।
এসময় প্রতিনিধি দলে ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও র্যালি বাস্তবায়ন কমিটির আহ্বায়ক সুলাইমান আহমদ চৌধুরী, কেন্দ্রীয় সদস্য রেজাউল করিম, সিলেট পশ্চিম জেলা সভাপতি আব্দুর রাজ্জাক সাজু, সহ-সভাপতি ইমরান আহমদ সুফি, সিলেট মহানগর সহ-সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান।
প্রতিনিধি দল এসময় জালালপুর জালালিয়া ফাজিল মাদরাসা, রাখালগঞ্জ দারুল কোরআন ফাজিল মাদরাসা, লালাবাজার ফাজিল মাদরাসা, দাউদিয়া গৌছুদ্দীন আলিম মাদরাসা, তাফসিরুল কোরআন আলিম মাদরাসা, ইলাইগঞ্জ লতিফিয়া হিফজুল কোরআন দাখিল মাদরাসা, গাজিরপাড়া ইসলামিয়া দাখিল মাদরাসা সহ বিভিন্ন প্রতিষ্ঠান সফর করেন।
এসময় নেতৃবৃন্দ রাখালগঞ্জ দারুল কোরআন ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা শেহাব উদ্দিন আলিপুরী, তাফসিরুল কোরআন আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা তারিফ আহমদ, দাউদিয়া গৌছুদ্দীন আলিম মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা কামাল আহমদ, ইলাইগঞ্জ লতিফিয়া হিফজুল কোরআন দাখিল মাদরাসার সুপার মাওলানা সালেহ আহমদ, গাজিরপাড়া ইসলামিয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা সিরাজুল আম্বিয়া, দক্ষিণ সুরমা উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান সহ গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে সাক্ষাত ও মতবিনিময় করেন।
আরো উপস্থিত ছিলেন সংগঠনের সিলেট পশ্চিম জেলা সহ-সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম রাজন, মোগলাবাজার থানা সভাপতি জামিল আহমদ, দক্ষিণ সুরমা থানা সভাপতি শামসুল ইসলাম ও সাধারণ সম্পাদক রুহেল আহমদ প্রমুখ।






