আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

বগুড়ায় ১০ কেজি গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ি গ্রেফতার

,( বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শাজাহানপুরে শ্যামলী পরিবহনের একটি বাস থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এ সময় দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (১ সেপ্টেম্বর) রাতে উপজেলার রহিমাবাদ এলাকায় এ অভিযান চালানো হয়। গ্রেপ্তার হওয়া দুজন হলেন- পাবনার বেড়া উপজেলার বনগ্রাম উত্তর গ্রামের বিনয় চন্দ্রের ছেলে বিপ্লব কুমার দাস (৩৫) ও সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বিলকলমি গ্রামের পরশ উল্লাহ সরকারের ছেলে মো. আলতাব হোসেন (৩৯)। ঘটনার সত্যতা নিশ্চিত করে শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নেতৃত্বে পরিচালিত অভিযানে শ্যামলী পরিবহনের একটি বাসের সামনের লাগেজ বক্স তল্লাশি করে একটি রেক্সিন কাপড়ের ব্যাগ উদ্ধার করা হয়। ব্যাগের ভেতরে দুটি প্যাকেটে লাল পলিথিন ও কসটেপে মোড়ানো অবস্থায় মোট ১০ কেজি গাঁজা পাওয়া যায়। বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া মুখপাত্র আতোয়ার রহমান জানান। আটক দুজনের বিরুদ্ধে শাজাহানপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।