আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

নওগাঁয় র‌্যাবের অভিযানে কালো কষ্টিপাথরের বিষ্ণুমূর্তিসহ চারজন গ্রেফতার

শিমুল হাসান (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁ জেলার মহাদেবপুর থানাধীন হামিদপুর এলাকায় র‌্যাব-৫, সিপিসি-৩ জয়পুরহাট ক্যাম্পের একটি বিশেষ অভিযানে কালো পাথরের (কষ্টিপাথর) তৈরি মূল্যবান বিষ্ণুমূর্তিসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন ১। গৌতম চন্দ্র মন্ডল (৪৫), পিতা- মৃত অশ্বিনী কুমার মন্ডল, সাং- হামিদপুর।২। মোঃ আশিক ইসলাম (৩৯), পিতা- মোঃ হোসেন আলী, সাং- ভালাইন।৩। মোঃ রুবেল হোসেন (৩৪), পিতা- মৃত হামিদুর রহমান, সাং- ভালাইন ডাঙ্গাপাড়া।৪। মোঃ দেলোয়ার হোসেন (৩৩), পিতা- মোঃ আব্দুর রাজ্জাক, সাং- ভালাইন উত্তরগ্রাম। র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় কালো কষ্টিপাথরের মূল্যবান বিষ্ণুমূর্তি।  গ্রেফতারকৃত আসামি গৌতম, আশিক, রুবেল এবং দেলোয়ারগণ কালো

পাথরের(কষ্টিপাথর) মূল্যবান বিষ্ণুমূর্তি পাচারকারী। তারা কালো পাথরের (কষ্টিপাথর)

বিষ্ণুমূর্তি দেশের বিভিন্ন এলাকা থেকে অবৈধভাবে সংগ্রহ করতঃ সীমান্তবর্তী

এলাকা দিয়ে পার্শ্ববর্তী দেশে পাচার করতো।  গ্রেফতারকৃত আসামিদেরকে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহন করতে নওগাঁ 

জেলার মহাদেবপুর থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন।