মৌলভীবাজার প্রতিনিধি : ফিলিস্তিন নাগরিকদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে- খসরুজ্জামান শফিক (৪০)-নামীয় এক ব্যক্তি “ইসরায়েলি দখলদারিত্ব, ফিলিস্তিনি জনগণের ওপর জুলুম-নির্যাতন, গণহত্যা এবং তাদের ভূমির ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পক্ষে অবস্থান নিয়ে ফিলিস্তিন নাগরিকদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কটুক্তি করায় তাকে নিয়ে ব্যাপক সমালোচনা ও নিন্দার ঝড় উঠেছে। একজন শিক্ষিত ও ধার্মিক লোক এমন কু-রুচিপূর্ণ মন্তব্য করে তা সামাজিক মাধ্যমে প্রচার করায় তার দৃষ্টান্তমূলক শাস্তি মৃত্যুদন্ড দাবী করে একাধিক পোষ্ট করা হয়েছে। ক্ষমা চাওয়ার পরও মাফ নাই বলে হুশিয়ারী দেয়া হচ্ছে। ঐতিহাসিক ফিলিস্তিনি নাগরিকদের নিয়ে তার ফেসবুক পোষ্টটি হুবহু তুলে ধরা হলো- “ ফিলিস্তিনের এতো মানুষ মরছে ! এখানে কি আল্লাহ রক্ষা করতে পারেন না ? না খেয়ে মরছে, তাদের খাবার কেন আল্লাহ দিচ্ছেন না ? যারা হত্যা করছে তাদের পূর্ব পুরুষদেও না কি আসমান থেকে খাবার দেয়া হতো ? তাহলে আমরা কি ভাববো…..। নেট দুনিয়ায় ভাইরাল হবার পর উক্ত খসরুজ্জামান শফিক তার নিজ ফেসবুকে ক্ষমা প্রার্থনা করেন। জানা গেছে- খসরুজ্জামান শফিক, রাজনগর উপজেলার ১নং ফতেপুর ইউনিয়ন এর চুয়াবালী গ্রামের মো: তেরাব আলী‘র পুত্র। বিগত ২০২৪ইং, বাংলাদেশ ছেড়ে কানাডায় চলে যান।
ফিলিস্তিন নাগরিক নিয়ে কটুক্তি : দেশে ফিরলে মৃত্যুদন্ড কার্যকরের হুশিয়ারী
Catagory : সারা দেশ | তারিখ : সেপ্টেম্বর, ৩, ২০২৫, ৫:২৫ অপরাহ্ণ • ৩৩ বার পঠিত






