আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

বগুড়ায় বার্মিজ চাকু সহ গ্রেপ্তার ২ জন

 (বগুড়া) প্রতিনিধি: বগুড়া শহরে ধারালো অস্ত্র ও বার্মিজ চাকু নিয়ে মহড়া দেওয়ার সময় দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার গভীর রাতে সদর উপজেলার উপশহর নিশিন্দারা চকরপাড়া এলাকায় পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন নিশিন্দারা মন্ডলপাড়া মহল্লার মামুনুর রশিদের ছেলে শাফিউল শিওন (২৭) এবং নিশিন্দারা পূর্ব খাঁপাড়ার আব্দুল মজিদের ছেলে আল আমিন (২১)। তাদের বিরুদ্ধে সদর থানায় অস্ত্র আইনে পৃথক মামলা দায়ের হয়েছে। বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাসান বাসির বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশের এই কর্মকর্তা জানান, ওই দুই যুবক প্রকাশ্যে চাকু নিয়ে এলাকায় মহড়া দিচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপশহর পুলিশ ফাঁড়ির পাশে চকরপাড়ার একটি কম্পিউটার ট্রেনিং সেন্টারের সামনে এবং চকরপাড়া মসজিদের কাছ থেকে তাদের আটক করা হয়। তিনি আরও জানান শহর ও সদর এলাকায় অপরাধ দমন ও নিরাপত্তা জোরদারে পুলিশের টহল বাড়ানো হয়েছে।