মুবারক র্যালি’ সফলের লক্ষ্যে তালামীযে ইসলামিয়ার দাওয়াতি সফর অব্যাহত : শিক্ষাবীদগণের সাথে সাক্ষাত ও দাওয়াত প্রদান।
বিশেষ প্রতিনিধিঃ
ঈদে মীলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে আগামী ০৬ সেপ্টেম্বর, ১২ রবিউল আউয়াল, শনিবার, সিলেট নগরীতে ‘মুবারক র্যালি’ অনুষ্ঠিত হবে। র্যালি সফলের লক্ষ্যে সপ্তাহব্যাপী দাওয়াতি কর্মসূচি অব্যাহত রেখেছে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া। এরই অংশ হিসেবে ৩ ও ৪ সেপ্টেম্বর ২০২৫, বুধ ও বৃহস্পতিবার র্যালি বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে একটি প্রতিনিধি দল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং সিলেট সরকারি আলিয়া মাদ্রাসার বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দের সাথে সাক্ষাত করে দাওয়াত প্রদান করেন।
প্রতিনিধি দল এসময় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মনজুর উল হায়দার, বাংলা বিভাগের অধ্যাপক ড. ফয়জুল হক, সিলেট সরকারি আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ মাহমুদুল হাসান, শাবিপ্রবির আধুনিক ভাষা ইনস্টিটিউট এর আরবী বিভাগের সহকারী অধ্যাপক হেদায়েতুল্লাহ আল হাদী সহ বিভিন্ন বিভাগের শিক্ষকগণের সাথে সৌজন্য সাক্ষাত করেন এবং র্যালির দাওয়াত প্রদান করেন।
প্রতিনিধি দলে ছিলেন সংগঠনের কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক শেখ রেদওয়ান হোসেন, কেন্দ্রীয় সদস্য এম. শামসুদ্দিন, আরিফ হোসাইন সামাদ, সিলেট মহানগর সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম নোমান, প্রাইভেট ইউনিভার্সিটি জোন সিলেট সাধারণ সম্পাদক মাহদি বিন আব্দুল আজিজ, সিলেট মহানগরীর শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক আরকান খান মোহন, সিলেট সরকারি আলিয়া মাদরাসা সভাপতি এস এম আলী আহমদ, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান।






