আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

নাগরিক সমাজ ও অংশীজনের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে টিআই চেয়ারপারসন ফ্রাঁসোয়া ভ্যালেরিয়াঁর ঢাকা সফর সমাপ্ত

সংবাদ বিজ্ঞপ্তি

নাগরিক সমাজ ও অংশীজনের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে টিআই চেয়ারপারসন ফ্রাঁসোয়া ভ্যালেরিয়াঁর ঢাকা সফর সমাপ্ত

ঢাকা, ০৫ সেপ্টেম্বর ২০২৫: ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের (টিআই) চেয়ারপারসন ফ্রাঁসোয়া ভ্যালেরিয়াঁ ঢাকা সফরের সমাপনী দিনে গতকাল ধানমণ্ডিতে টিআইবির কার্যালয়ে আয়োজিত এক আলোচনা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। নাগরিক সমাজ, দূতাবাস এবং দাতা সংস্থার প্রতিনিধিবৃন্দের পাশাপাশি অনুষ্ঠানে অন্যান্য অংশীজন উপস্থিত ছিলেন।

আলোচনা অনুষ্ঠানের শুরুতে ভ্যালেরিয়াঁ ‘People Power and Fall of authoritarianism: Opportunities and Challenges for Democratic Transition and Accountable Governance’ শীর্ষক বক্তৃতা দেন। বক্তব্যে তিনি কর্তৃত্ববাদী শাসনব্যবস্থার বিরুদ্ধে প্রতিরোধ এবং জবাবদিহিমূলক শাসনব্যবস্থা প্রতিষ্ঠায় নাগরিকদের সক্রিয় ভূমিকার ওপর জোর দেন।

উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণকারীরা বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, আদিবাসী জনগোষ্ঠীর অধিকার, দুর্নীতি, জনগণের ক্ষমতায়ন এবং কর্তৃত্ববাদবিরোধী সংগ্রামসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে মতামত ব্যক্ত করেন।

গণমাধ্যম যোগাযোগ:

মোহাম্মদ তৌহিদুল ইসলাম

পরিচালক, আউটরিচ অ্যান্ড কমিউনিকেশন

মোবাইল: ০১৭১৩-১০৭৮৬৮

ই-মেইল: tauhidul@ti-bangladesh.org