সংবাদ বিজ্ঞপ্তি
নাগরিক সমাজ ও অংশীজনের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে টিআই চেয়ারপারসন ফ্রাঁসোয়া ভ্যালেরিয়াঁর ঢাকা সফর সমাপ্ত
ঢাকা, ০৫ সেপ্টেম্বর ২০২৫: ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের (টিআই) চেয়ারপারসন ফ্রাঁসোয়া ভ্যালেরিয়াঁ ঢাকা সফরের সমাপনী দিনে গতকাল ধানমণ্ডিতে টিআইবির কার্যালয়ে আয়োজিত এক আলোচনা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। নাগরিক সমাজ, দূতাবাস এবং দাতা সংস্থার প্রতিনিধিবৃন্দের পাশাপাশি অনুষ্ঠানে অন্যান্য অংশীজন উপস্থিত ছিলেন।
আলোচনা অনুষ্ঠানের শুরুতে ভ্যালেরিয়াঁ ‘People Power and Fall of authoritarianism: Opportunities and Challenges for Democratic Transition and Accountable Governance’ শীর্ষক বক্তৃতা দেন। বক্তব্যে তিনি কর্তৃত্ববাদী শাসনব্যবস্থার বিরুদ্ধে প্রতিরোধ এবং জবাবদিহিমূলক শাসনব্যবস্থা প্রতিষ্ঠায় নাগরিকদের সক্রিয় ভূমিকার ওপর জোর দেন।
উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণকারীরা বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, আদিবাসী জনগোষ্ঠীর অধিকার, দুর্নীতি, জনগণের ক্ষমতায়ন এবং কর্তৃত্ববাদবিরোধী সংগ্রামসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে মতামত ব্যক্ত করেন।
গণমাধ্যম যোগাযোগ:
মোহাম্মদ তৌহিদুল ইসলাম
পরিচালক, আউটরিচ অ্যান্ড কমিউনিকেশন
মোবাইল: ০১৭১৩-১০৭৮৬৮
ই-মেইল: tauhidul@ti-bangladesh.org






