আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

আনজুমানে আল ইসলাহ কমলগঞ্জ পৌর শাখার কার্যকরী কমিটির দায়িত্বশীল সভা অনুষ্ঠিত। 

বিশেষ প্রতিনিধি

বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ কমলগঞ্জ পৌর শাখার এক দায়িত্বশীল সভা আজ ০৫-০৯-২৫ ইংরেজী পবিত্র  শুক্রবার  বাদ আসর পৌর কার্যালয়ে পৌর শাখার সভাপতি শাহ্ মোহাম্মদ মোজাহিদ আলী আজমীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ আবদুল জলিলের সঞ্চালনায় কার্যকরী কমিটির দায়িত্বশীল সভা অনুষ্ঠিত হয়। 

 কার্যকরী সভায় আলোচনা হয় যে, আগামী ৮ তারিখ বুধবার কমলগঞ্জ উপজেলা  আল- ইসলাহ ও তালামীযের উদ্যোগে পবিত্র বরকতময় ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন ও মোবারক র্যালি কে সর্বাত্মক সফলভাবে সম্পন্ন করা এবং আশেকানে মুস্তফার সকল ছাত্র- জনতা উপস্থিতি নিশ্চিত করা। এ উপলক্ষে কমলগঞ্জের সর্বত্র প্রচার প্রচারণা চলছে। 

কর্যকরী সভায় উপস্থিত ছিলেন সহসভাপতি মাওলানা শিরমিজ আলী, মাওলানা আবুল কালাম ৩নং ওয়ার্ড সভাপতি মোহাম্মদ হারুন মিয়া, ০৯ নং ওয়ার্ড সেক্রেটারী মাওলানা রুকন আহমদ ০৮ নং ওয়ার্ড সেক্রেটারী মোহাম্মদ হিফজুর রহমান, ০২ নং ওয়ার্ড সহ সভাপতি মোহাম্মদ জয়নাল মিয়া, ০৬ নং ওয়ার্ড প্রতিনিধি মোহাম্মদ আনকার আহমদ প্রমূখ। পরিশেষে সভাপতি সাহেবের মোনাজাতের মাধ্যমে কার্যকরী কমিটির সভা সম্পন্ন হয়।