আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

দক্ষিণ সুরমায় সিলাম শাহ তৈয়ব (রঃ) প্রাথমিক বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী পালিত

সালেহ আহমদ (স’লিপক):

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সিলাম হযরত শাহ তৈয়ব (রঃ) সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) পালিত হয়েছে।

শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় সিলাম হযরত শাহ তৈয়ব (রঃ) সরকারি প্রাথমিক বিদ্যালয় হলরুমে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল বিদ্যালয়ের শিক্ষিকা সালমা আক্তারের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন সিলেট প্রেসক্লাব কার্যনির্বাহী কমিটির প্রাক্তন সদস্য ও বিদ্যালয় ম্যানেজিং কমিটির প্রাক্তন ভারপ্রাপ্ত সভাপতি এবং অভিভাবক কমিটির সভাপতি সিনিয়র সাংবাদিক হাজী  এম. আহমদ আলী।

আলোচনা সভায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জয় কুমার দাস, শিক্ষক মোছা: রেজভা খাতুন চৌধুরী, শ্রীমতি শুভ্রা রানী দেশমুখ্য, মোছা: নুসরাত মাহবুব, মোছা: ছাদেকা বেগম প্রমুখ অংশগ্রহণ করেন।

মিলাদ পরিচালনা করেন শাহ মুতাহির আলী এবং দোয়া পরিচালনা করেন প্রধান অতিথি সিনিয়র সাংবাদিক হাজী এম আহমদ আলী।