আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

বগুড়া আদমদীঘিতে ট্রাক ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

 (বগুড়া) প্রতিনিধি:  বগুড়ার আদমদীঘিতে ট্রাক ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে আকবর আলী (২৫) নামের এক ট্রাক্টর চালক নিহত হয়েছে। শনিবার সকালে উপজেলার মুরইল বাজার সংলগ্ন এলাকার কোথবাউর নামকস্থানে সার ফ্যাক্টরির সামনে এই দূর্ঘটনা ঘটে। নিহত আকবর আলী জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার আবাদপুর গ্রামের তাছের মন্ডলের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মুরইল বাজার থেকে ভোরে কাজ শেষে নওগাঁর দিকে যাওয়ার পথে ট্রাক্টর ও একই দিকে যাওয়া বালু বোঝাই একটি ট্রাক যাচ্ছিল। ট্রাক ড্রাইভারটি ট্রাক্টরটিকে ওভারটেক করার সময় অপর দিক থেকে আরেকটি গাড়ি আসায় বালু বোঝায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরকে ধাক্কা দেওয়ার পর ট্রাক্টরটি দুমড়ে মুচড়ে চালক সহ সড়কের নিচে উল্টে পড়ে যায়। এতে ট্রাক্টর চালক আকবর আলী (২৫) মাথার ও বুকে গুরুতর আঘাত প্রাপ্ত হয়। স্থানীয়রা ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌছে ট্রাক্টর চালককে উদ্ধার করে আদমদীঘি হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে স্থানান্তর করেন। বগুড়া শজিমেকে পৌঁছার পর সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আদমদীঘি থানার অফিসার্স ইনচার্জ এস.এম মোস্তাফিজুর রহমান রহমান বলেন, শনিবার সকালে ট্রাক ও ট্রাক্টরের সংঘর্ষে ট্রাক্টর চালক নিহত হয়েছে কিন্ত‘ এখনো পর্যন্ত কেউ এব্যাপারে থানায় অভিযোগ করেনি। # #