আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

নওগাঁয় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত-১

শিমুল হাসান (নওগাঁ) প্রতিনিধি :  নওগাঁর মান্দা উপজেলায় দুইটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছেন সাজু মিয়া নামে এক ট্রাক চালক। রোববার (৭ সেপ্টেম্বর) ভোরে উপজেলার গণেশপুর ইউনিয়নের নীলকুঠি এলাকায় রাজশাহী-নওগাঁ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ভোর প্রায় ৫টার দিকে রাজশাহী থেকে নওগাঁগামী একটি মালবাহী ট্রাক অপর আরেকটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই একটি ট্রাকের চালক সাজু মিয়া মারা যান। সংঘর্ষে সাজু মিয়ার ট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও মান্দা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। তবে দুর্ঘটনায় অপর ট্রাকটির তেমন কোনো ক্ষতি না হওয়ায় সেটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। নিহত চালক সাজু মিয়ার বাড়ি গাইবান্ধা জেলা সদরে বলে জানিয়েছে পুলিশ।