আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

বগুড়ায় ফিলিং স্টেশন থেকে একজনের রক্তাক্ত মরদেহ উদ্ধার 

  (বগুড়া) প্রতিনিধি:

বগুড়া শহরের দত্তবাড়ী এলাকার শতাব্দী ফিলিং স্টেশনের অফিস কক্ষ থেকে ইকবাল হোসেন (২৫) নামে এক কর্মকর্তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে স্থানীয়দের খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন। নিহত ইকবাল ওই ফিলিং স্টেশনে ক্যাশিয়ার হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি সিরাজগঞ্জ সদরের পিপুলবাড়িয়া গ্রামে। এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাসির। জানা গেছে, শনিবার রাতের শিফটে ইকবাল ও বিক্রয় সহকারী রতন দায়িত্বে ছিলেন। সকালে আরেক কর্মচারী কাজে এসে অফিসকক্ষের মেঝেতে রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে চিৎকার করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। ঘটনাস্থল থেকে একটি চাকু উদ্ধার করা হয়েছে। ঘটনার পর থেকে সেলসম্যান রতনের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। তাকে গ্রেপ্তার করা গেলে হত্যার মূল রহস্য উদ্ঘাটন সহজ হবে বলে ধারণা করছে পুলিশ। এদিকে, সিরাজগঞ্জ থেকে সিআইডির ক্রাইম সিন টিম ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহের প্রস্তুতি নিচ্ছে। বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাসির জানান হত্যার কারণ হিসেবে প্রাথমিকভাবে ব্যক্তিগত শত্রুতা কিংবা অর্থ লুটের বিষয়টি তদন্ত করা হচ্ছে। মরদেহ বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে একটি চাকু উদ্ধার করা হয়েছে। একজন কর্মচারী নিখোঁজ রয়েছেন। তাকে খুঁজে পাওয়া গেলে হত্যার ক্লু মিলবে। তদন্তে সবকিছু বেরিয়ে আসবে।