আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

বগুড়ায় র‌্যাবের অ’ভিযানে হ-ত্যা মামলার পলাতক আসামী গ্রেফতার     

বগুড়ায় র‌্যাবের অ’ভিযানে হ-ত্যা মামলার পলাতক আসামী গ্রেফতার                                                       

 ( বগুড়া) প্রতিনিধি: বগুড়ায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১২ (র‌্যাব-১২) এর অভিযানে হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি মো. বাছেদ (৪৫) গ্রেফতার হয়েছেন। সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে সদর থানাধীন মাটিঢালী মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। র‌্যাব জানায়, গত বছর (০৬ আগস্ট ২০২৪) সকালে সদর থানার মাটিডালী বিমান মোড় এলাকায় রফিকুল ইসলামকে পূর্বশত্রুতার জেরে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের মেয়ে বাদী হয়ে সদর থানায় ৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। মামলার পর থেকে এজাহারভুক্ত আসামি বাছেদ পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান শনাক্ত করে সিপিএসসি বগুড়া, র‌্যাব-১২ এর একটি চৌকস আভিযানিক দল অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে। র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ধরনের হত্যা মামলার আসামি গ্রেফতারের কার্যক্রম চলমান থাকবে এবং ভবিষ্যতে আরো জোরদার করা হবে। অপরাধ দমনে র‌্যাবের নিয়মিত অভিযান বাংলাদেশকে অপরাধমুক্ত দেশ গঠনে সহায়ক ভূমিকা রাখবে বলেও আশা প্রকাশ করেন তারা।