আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

মৌলভীবাজার-৪ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাবেক কেন্দ্রীয় যুবনেতা যুক্তরাষ্ট্র প্রবাসী লিটন চৌধুরী

সালেহ আহমদ (স’লিপক):

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ছোটবড় দলের মনোনয়ন প্রত্যাশীরা মাঠে নেমেছেন। কেউ কেউ ভোটারদের দ্বারে দ্বারে ছুটে চলছেন। এরই ধারাবাহিকতায় মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসন থেকে বিএনপির মনোনয়ন নিয়ে নির্বাচন করতে চান কেন্দ্রীয় যুবদলের সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক এবং কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সদস্য, যুক্তরাষ্ট্র প্রবাসী তোফায়েল লিটন চৌধুরী। তিনি মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ইউনিয়নের শংকরপুর গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘদিন যাবৎ যুক্তরাষ্ট্রে বসবাস করে আসছেন।

শনিবার (৬ সেপ্টেম্বর) রাত ৯টায় কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বাজারে স্থানীয় একটি রেষ্টুরেন্টে কমলগঞ্জ উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে ভার্চ্যুয়ালি এক মতবিনিময় সভায় মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসন বিএনপির মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় যুবদলের সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক এবং কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সদস্য, যুক্তরাষ্ট্র প্রবাসী তোফায়েল লিটন চৌধুরী এ ঘোষণা দেন।

ভার্চ্যুয়ালি বক্তব্যে কমলগঞ্জ উপজেলার শমশেরনগরের সন্তান যুক্তরাষ্ট্র প্রবাসী তোফায়েল লিটন চৌধুরী বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শের একজন কর্মী হিসেবে নিজের যোগ্যতায় তৃনমূল থেকে কেন্দ্র পর্যন্ত বিভিন্ন পদে বিশেষ করে কেন্দ্রীয় যুবদলের সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক এবং কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছি। বিগত ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে দলের দুঃসময়ে পাশে থেকে নেতা-কর্মীদের খোঁজ খবর নিয়েছি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে নিরবে দলের নেতাকর্মীদের সহযোগিতা করেছি। যুক্তরাষ্ট্রে বসবাস করলেও প্রায়ই নির্বাচনী এলাকার বিভিন্ন সভা-সেমিনারে দলের নেতা-কর্মীদের সাথে যোগাযোগ রক্ষা করে আসছি।

বিএনপির মনোনয়ন প্রত্যাশী লিটন জানান, গত ১৭ বছর আওয়ামী লীগ ক্ষমতায় থেকে রাষ্ট্রের সকল স্তরে দূর্নীতি ও লুটপাট করে দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। আগামী বছরের ফেব্রুয়ারি মাসে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ নির্ধারণ হওয়ায় রাজনীতির স্রোতধারা এখন নির্বাচনী মাঠে প্রবাহিত হচ্ছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত দেশ সংস্কারের ৩১ দফার বাস্তবায়ন করতে হলে সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে বিএনপিকে রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত করতে হবে।

তিনি জানান, দীর্ঘদিন ধরে শহীদ জিয়ার হাতে গড়া বিএনপির রাজনীতির সাথে জড়িত থাকলেও কখনো নির্বাচনে প্রার্থী হতে চাননি। এবার তৃণমূল নেতা-কর্মীদের অনুরোধে ধানের শীষ প্রতীকে লড়াই করতে চান। তিনি আরো বলেন, যেহেতু বিএনপি একটি বড় সংগঠন। তাই এখানে যোগ্য নেতার অভাব নাই। তবে দল যাকেই সমর্থন করবে সবাই তার জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করে বিজয় নিশ্চিত করতে হবে।

শ্রীমঙ্গল-কমলগঞ্জের উন্নয়ন ও মানুষের জন্য আজীবন কাজ করে যাবেন উল্লেখ করে তোফায়েল লিটন চৌধুরী বলেন, বিএনপির মনোনয়ন পেয়ে নির্বাচিত হলে ঐতিহ্যবাহী কমলগঞ্জ-শ্রীমঙ্গল দুই উপজেলাকে মডেল উপজেলা হিসাবে গড়ে তুলবো।

মতবিনিময় সভা শেষে তোফায়েল লিটন চৌধুরীর পক্ষ থেকে উপস্থিত সকল সাংবাদিকদের নৈশ্যভোজ করানো হয়।