আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

মৌলভীবাজারে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত


মৌলভীবাজার প্রতিনিধি ॥ মৌলভীবাজারে “ প্রযুক্তির যুগে স্বাক্ষরতার প্রসার, এ প্রতিপাদ্য নিয়ে মৌলভীবাজার জেলা প্রশাসন ও জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো এর আয়োজনে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৫ পালিত হয়েছে।
গত (৮ সেপ্টেম্বর) সোমবার এ উপলক্ষে বর্নাঢ্য র‌্যালি বের হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ ইসরাইল হোসেন। বক্তব্যে তিনি বলেন, পৃথিবীর সব মানুষকে শিক্ষার আলোয় আলোকিত করার প্রত্যয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যেই মূলত এই দিনটির প্রচলন। সাক্ষরতার হার বৃদ্ধিতে সকলকে অধিক সচেতন হতে হবে।
শিক্ষক লিটন পাল এর পরিচালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি ) আসমা সুলতানা নাসরিন, জেলা শিক্ষা অফিসার ফজলুর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপ আনুষ্ঠানিক শিক্ষা বুরো উপ পরিচালক (ভারপ্রাপ্ত) কিশোলয় চক্রবর্তী। সভায় সরকারি কমকর্তা, সাংবাদিক, শিক্ষক-শিক্ষিকা, এনজিও প্রতিনিধিসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ১৯৬৫ সালের ১৭ নভেম্বর ইউনেস্কো ৮ সেপ্টেম্বরকে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস হিসেবে ঘোষনা করে। ব্যক্তি, গোষ্ঠী ও সমাজের মধ্যে শিক্ষার প্রয়োজনীয়তা ও তাৎপর্য তুলে ধরার লক্ষ্যে এ দিবসটি নির্ধারণ করা হয়। ১৯৬৬ সালে প্রথম আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন করা হয়। প্রতি বছর এ দিবসটি উদযাপনের মধ্যে দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে বিভিন্ন দেশের সাক্ষরতা এবং বয়স্ক শিক্ষার অবস্থা তুলে ধরা হয়। ছবি সংযুক্ত ১টি।
নজরুল ইসলাম মুহিব
মৌলভীবাজার প্রতিনিধি