পবিত্র ঈদে মীলাদুন্নবী সা. উপলক্ষ্যে জগন্নাথপুর উপজেলায়
র্যালি ও আলোচনা সভা সম্পন্ন।
বিশেষ প্রতিনিধিঃ
বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ’র নির্বাহী সভাপতি হযরত মাওলানা জ.উ.ম আব্দুল মুনঈম মনজলালী বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.) কুল-কায়েনাতের জন্য রহমতস্বরূপ। তাঁর আনুগত্য করা, তাঁকে মুহাব্বাত করা মহান আল্লাহর নির্দেশ। তাঁর শান-মান ও জীবন সম্পর্কিত আলোচনা মুমিন বান্দাদের ঈমান বৃদ্ধি করে। তাঁর আনুগত্য ব্যতিত সকল আমলই পরিত্যাজ্য। মীলাদুন্নবী সা. এর এ মাসে আমরা রাসূল সা. এর শান-মানের আলোচনা বেশি বেশি করবো। আমরা তাঁর প্রতি দুরূদ পাঠ করবো। তাঁর আদর্শই শ্রেষ্ঠ জীবনাদর্শ। সে আদর্শের ভিত্তিতে আমাদের পারিবারিক ও সামাজিক জীবন গঠন ও পরিচালনা করার প্রতি সচেষ্ট থাকবো।
০৮ সেপ্টেম্বর ২০২৫, সোমবার, ইকড়ছই আলিম মাদরাসা প্রাঙ্গণে জগন্নাথপুর উপজেলা ঈদে মিলাদুন্নবী (সা.) বাস্তবায়ন কমিটি আয়োজিত মুবারক র্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ঈদে মিলাদুন্নবী (সা.) বাস্তবায়ন পরিষদের আহবায়ক মাওলানা সৈয়দ মিজানুর রশিদ এর সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক মাওলানা নুরুল ইসলাম খাঁন শিহাব, সদস্য সচিব মোহাম্মদ মাহিম আহমদ, যুগ্ম সদস্য সচিব ইমরান আহমদ জিলানী ও পৌর আল ইসলাহ’র সাধারণ সম্পাদক মুফতি বদর উদ্দিন আল আমিন এর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ’র উপদেষ্ঠা অধ্যক্ষ মাওলানা ছমির উদ্দিন, বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাওলানা মঈনুল ইসলাম পারভেজ।
প্রধান বক্তার বক্তব্য রাখেন বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এস এম মনোয়ার হোসেন।
জগন্নাথপুর পৌর আল ইসলাহর সহ সভাপতি মাওলানা আনোয়ার হোসাইন এর স্বাগত বক্তব্যে সূচিত র্যালী পূর্ববর্তী আলোচনা সভায় বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আল ইসলাহ’র সভাপতি অধ্যক্ষ মাওলানা তাজুল ইসলাম আলফাজ, ইকড়ছই আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা সাইফুল ইসলাম, সুনামগঞ্জ জেলা আল ইসলাহর সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা আজমল হোসাইন জামী, জগন্নাথপুর উপজেলা আল ইসলাহর সভাপতি মাওলানা নিজাম উদ্দিন জালালী, জগন্নাথপুর উপজেলা ইয়াকুবিয়া হিফজুল কোরআন বোর্ড’র সভাপতি হাফিয মো. নুরুল হক, সুনামগঞ্জ জেলা তালামীযের সহ সভাপতি মুহাম্মদ তারিছ আলী, প্রচার সম্পাদক সাইদুল ইসলাম, উপজেলা আল ইসলাহর সাবেক সভাপতি মাওলানা মহিউদ্দীন এমরান, ইকড়ছই আলিম মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা মাহবুবুর রহমান, উপজেলা আল ইসলাহ সাধারণ সম্পাদক সমসু মিয়া সুজল, ইয়াকুবিয়া হিফজুল কুরআন বোর্ড জগন্নাথপুর উপজেলার সাধারণ সম্পাদক হাফিজ ইয়াহয়া আলী, জগন্নাথপুর পশ্চিম উপজেলা তালামীযের সভাপতি রুবেল আহমদ খোকন, কুবাজপুর বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষক মাওলানা মাহফুজুল ইসলাম, চিলাউড়া হলদিপুর ইউনিয়ন আল ইসলাহ’র সভাপতি মাওলানা হাবিবুর রহমান, পাটলী ইউনিয়ন আল ইসলাহ’র সহ সভাপতি, মাওলানা মতিউর রহমান, কলকলিয়া ইউনিয়ন আল ইসলাহ’র সাধারণ সম্পাদক নুরুজ্জামান, পৌর তালামীযের সহ সভাপতি রুহুল আমিন শাহীন, সাবেক সহ সভাপতি আইনুদ্দিন, জগন্নাথপুর পশ্চিম উপজেলা তালামীযের সহ সাধারণ সম্পাদক মাছুদুল হাসান, সহ সাংগঠনিক সম্পাদক মোজাম্মিল হোসেন, প্রচার সম্পাদক, রোমান হোসেন, অর্থ সম্পাদক রুকন আহমদ, পৌর তালামীযের অফিস সম্পাদক আালা উদ্দীন আজাদ, প্রশিক্ষণ সম্পাদক সেলিম আহমদ, কলকলিয়া ইউনিয়ন তালামীযের সভাপতি আবু সাঈদ।
এছাড়াও উপস্থিত ছিলেন জগন্নাথপুর পূর্ব উপজেলার সাবেক সভাপতি জামান আহমদ, রানীগঞ্জ ইউনিয়ন আল ইসলাহর সভাপতি মাওলানা ক্বারী মাসুক আহমদ, পৌর তালামীযের সহ সভাপতি রুহুল আমীন শাহিন, মোহাম্মদ আব্দুল মান্নান, পূর্ব উপজেলার সহ সভাপতি দুলাল আহমদ, পৌর শাখার সাধারণ সম্পাদক তাহের আল হামিদ প্রমুখ।






