আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

বগুড়ায় সড়কের পাশে লাল প্যাকেট থেকে ৮৩ রাউন্ড গুলি উদ্ধার

 (বগুড়া) প্রতিনিধি: বগুড়ায় শহরের তিনমাথা-সাতমাথা সড়কের কামারগাড়ি এলাকা থেকে ৮৩ রাউন্ড তাজা গুলি উদ্ধার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। সোমবার (৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে সড়কের পাশের ফুটপাত থেকে গুলিগুলো উদ্ধার করা হয়। ডিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওই এলাকায় তল্লাশি চালিয়ে একটি লাল রঙের প্যাকেট উদ্ধার করে ডিবি। পরে প্যাকেটটি খুলে পয়েন্ট ২.২ বোরের ৮০ রাউন্ড এবং শটগানের ৩ রাউন্ড গুলি পাওয়া যায়। ডিবি পুলিশ আরও জানায় উদ্ধার হওয়া ২.২ বোরের গুলি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যবহার করে না। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা গুলিগুলো সড়কের পাশে ফেলে রেখে গেছে। এছাড়া লং ব্যারেলের অস্ত্র সাধারণত অস্ট্রিয়া, জার্মানি, রাশিয়া ও তুরস্কে তৈরি হয় বলেও জানিয়েছে পুলিশ। বগুড়া ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার বলেন অস্ত্রগুলো কেন বা কী উদ্দেশ্যে রেখে গিয়েছিল সে বিষয়ে এখনও কোনো তথ্য পাওয়া যায়নি। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।