আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

নওগাঁয় সাংবাদিক সাজু’র ওপর হামলা: প্রধান আসামি কনকের জামিন নামঞ্জুর

শিমুল হাসান, (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে সাংবাদিক এ কে সাজু’র ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি কনকের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরে মহাদেবপুর আমলী আদালতের বিচারক জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. তারেক আজিজ প্রধান আসামি কনক ও ৮ নম্বর আসামি মোকাব্বের হোসেনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। কোর্ট পুলিশ পরিদর্শক হাদিউল ইসলাম জানান, এ মামলায় মোট ১০ জনকে আসামি করা হয়েছে। আজ দুই আসামি আদালতে হাজির হয়ে জামিন চাইলে বিচারক তাদেরকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। এর আগে একই মামলায় আরও দুই আসামির জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়েছিল। উল্লেখ্য, গত ২৭ আগস্ট বিকেল ৫টার দিকে ডিবিসি টেলিভিশনের নওগাঁ জেলা প্রতিনিধি এ কে সাজু মহাদেবপুর সাব রেজিস্ট্রি অফিসের অনিয়ম ও দুর্নীতির তথ্য সংগ্রহে গেলে তাকে তুলে নিয়ে নির্যাতন করা হয়। এ ঘটনায় সাজু বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখ করে মহাদেবপুর থানায় মামলা দায়ের করেন। এদিকে, আসামিদের গ্রেফতার ও বিচার দাবিতে নওগাঁর সাংবাদিক সমাজ কয়েক দফা মানববন্ধন কর্মসূচি পালন করেছে। আজ প্রধান আসামি কনকের জামিন নামঞ্জুর হওয়ায় নওগাঁ জেলা সম্মিলিত সাংবাদিক ঐক্য জোট আদালতের এ আদেশে সন্তোষ প্রকাশ করেছে।