আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

বগুড়ায় জুলাই শহীদ স্মৃতি জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে বগুড়া সদর উপজেলার জয়

বগুড়ায় জুলাই শহীদ স্মৃতি জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে বগুড়া সদর উপজেলার জয়

 (বগুড়া) প্রতিনিধি: বগুড়া জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা আয়োজনে শহীদ চান্দু স্টেডিয়াম সংলগ্ন ফুটবল মাঠে জুলাই শহীদ স্মৃতি জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল  টুর্নামেন্টের ১০ সেপ্টম্বর বুধবারের খেলায় সদর উপজেলা ৪- ১গোলে আদমদিঘী উপজেলাকে পরাজিত করেছে । সদরের ফরেন রিক্রুট বো বো দুইটি , সাঈদ ও ওমর একটি করে গোল করেন। আদমদিঘির পক্ষে প্যাট্রিক একটি গোল করেন । খেলাটি পরিচালনা করেন জাহিদুল তাকে সহযোগিতা করেন জুয়েল শেখ ,শফিক ও রঞ্জু । ম্যান অব দ্যা ম্যাচ বগুড়া সদর উপজেলার মইনুল। জুলাই শহীদ সেলিমের ভাই উজ্জল হোসেন ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার তুলে দেন। এ সময় উপস্থিত বগুড়া জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব তোছাদ্দেক হোসেন , সহকারি কমিশনার আব্দুল্লাহ আল মামুন ,জেলা ক্রীড়া অফিসার আলমগীর হোসেন ,জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য খালেদ মাহমুদ রুবেল প্রমুখ । আজ বৃহস্পতিবার এর খেলা সারিয়াকান্দি উপজেলা বনাম ধুনট উপজেলা।