আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

নওগাঁর মান্দায় প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে উত্তাল স্কুল চত্বর :  শিক্ষকের পদত্যাগ       

নওগাঁর মান্দায় প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে উত্তাল স্কুল চত্বর :  শিক্ষকের পদত্যাগ                       

  ( নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর মান্দায় পরানপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওয়াহেদ আলীর পদত্যাগের দাবিতে বিক্ষোভে ফেটে পড়েছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে স্কুলের ভেতরে ব্যাপক বিক্ষোভ ও ভাঙচুর চালায় তারা। এ সময় প্রধান শিক্ষকের মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। শিক্ষার্থীদের লাগাতার আন্দোলনের মুখে অবশেষে পদত্যাগ করতে বাধ্য হন প্রধান শিক্ষক।

শিক্ষার্থীদের অভিযোগ, প্রধান শিক্ষক ওয়াহেদ আলী দীর্ঘদিন ধরে বিদ্যালয়ে নানা অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে অর্থ আত্মসাৎ, শিক্ষকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগও রয়েছে। এসব অনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদে বেশ কিছু দিন ধরেই শিক্ষার্থীদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছিল। বৃহস্পতিবার  সকাল ১০টার দিকে বিদ্যালয়ের কয়েকশ’ শিক্ষার্থী একযোগে মাঠে নেমে আসে। তারা প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে স্লোগান দিতে শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে শিক্ষার্থীরা তার কার্যালয়ে ভাঙচুর চালায় এবং তার ব্যক্তিগত মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালেও বিক্ষুব্ধ শিক্ষার্থীদের শান্ত করতে বেগ পেতে হয়। পদত্যাগ করলেন প্রধান শিক্ষক শিক্ষার্থীদের তীব্র আন্দোলনের মুখে স্কুল ম্যানেজিং কমিটি জরুরি বৈঠকে বসে। পরিস্থিতি স্বাভাবিক করতে কমিটির সদস্য ও সহকারী  প্রধান শিক্ষক মো.রেজাউল ইসলাম  প্রধান শিক্ষক ওয়াহেদ আলীকে পদত্যাগের অনুরোধ জানান। শিক্ষার্থীদের দাবি ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় অবশেষে তিনি পদত্যাগপত্রে স্বাক্ষর করেন। এ বিষয়ে মান্দা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহ্ আলম সেখ বলেন, “শিক্ষার্থীদের বিক্ষোভের খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। ম্যানেজিং কমিটির সঙ্গে আলোচনার মাধ্যমে পরিস্থিতি শান্ত করা হয়েছে। প্রধান শিক্ষক স্বেচ্ছায় পদত্যাগ করেছেন এবং তার পদত্যাগপত্র গৃহীত হয়েছে। শিক্ষার্থীরা জানিয়েছে, তাদের দীর্ঘদিনের আন্দোলন অবশেষে সফল হয়েছে। তারা আশা করে, ভবিষ্যতে বিদ্যালয়ে কোনো অনিয়ম হবে না এবং নতুন একজন যোগ্য প্রধান শিক্ষক নিয়োগ করা হবে। এই ঘটনা স্থানীয় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। সচেতন মহল মনে করছেন শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের অনিয়মের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া উচিত।