আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

বগুড়ায় পুলিশ চেকপোস্টে এন এস পরিবহনের বাস থেকে ৪ কেজি গাঁজাসহ যুবক গ্রেফতার       

                  (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শিবগঞ্জে চেকপোস্ট তল্লাশির সময় এন এস পরিবহনের একটি বাস থেকে ৪ কেজি গাঁজাসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। জানা গেছে, বুধবার সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে মোকামতলা ইউনিয়নের মুরাদপুর গ্রামে মির এন্ড রুবেল এলপিজি অটো গ্যাস স্টেশনের সামনে ঢাকা-রংপুর মহাসড়কে চেকপোস্টে দায়িত্ব পালন করছিল পুলিশ। এসময় রংপুর থেকে ঢাকা গামী এন এস পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে স্কুলব্যাগে রাখা অবস্থায় ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। ঘটনার

সাথে জড়িত সন্দেহে কুড়িগ্রামের ফুলবাড়ী থানার পশ্চিম ধনীরাম গ্রামের বাসিন্দা মো: ঈদুল মিয়া (৩০), পিতা-সাইদুল হক, মাতা-রিনা বেগমকে ঘটনাস্থল থেকে আটক করা হয়। পুলিশ জানিয়েছে, আটক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরবর্তীতে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।