আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

বেগম খালেদা জিয়ার কারামুক্তি দিবসে বগুড়ায় বিএনপির দোয়া মাহফিল

বেগম খালেদা জিয়ার কারামুক্তি দিবসে বগুড়ায় বিএনপির দোয়া মাহফিল

 (বগুড়া) প্রতিনিধি: সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ১৮তম কারামুক্তি দিবসে তাঁর সুস্থতা কামনায় বগুড়ায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১১ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেলে বাদ আছর বগুড়া জেলা বিএনপির উদ্যোগে বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে এ দোয়া মাহফিল হয়। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনা, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফজলুল বারী তালুকদার বেলাল, জেলা বিএনপির সহ-সভাপতি এম আর ইসলাম স্বাধীন, এড. হামিদুল হক চৌধুরী হিরু, মাফতুন আহমেদ খান রুবেল, সাংগঠনিক সম্পাদক শহীদ উন নবী সালাম, কেএম খায়রুল বাশার, যুগ্ম সম্পাদক শেখ তাহাউদ্দিন নাহিন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সরকার মুকুল, সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ সুজন, শহর যুবদলের সভাপতি আহসান হাবিব মমি, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ, ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি আজিজুর রহমান মঞ্জু, সাধারণ সম্পাদক ফারুকুল ইসলাম ফারুক। দোয়া মাহফিল পরিচালনা করেন বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদের খতিব মাওলানা মনোয়র হোসেন।