আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

বগুড়া শহরকে পরিচ্ছন্ন ও যানজটমুক্ত রাখতে মানববন্ধন

বগুড়া প্রতিনিধি: বগুড়া শহরকে পরিচ্ছন্ন ও যানজটমুক্ত রাখতে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন “নাগরিকদের জন্য আমরা”। শনিবার (১৩ সেপ্টেম্বর) সকালে শহরের সাতমাথা এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তারা বলেন, বগুড়া শহরে অনিয়ন্ত্রিত যানজট ও অপরিচ্ছন্ন পরিবেশ জনজীবনকে নানাভাবে ক্ষতিগ্রস্ত করছে। জনগণের দুর্ভোগ লাঘব করতে এবং একটি আধুনিক নগর গড়ে তুলতে সড়ক ব্যবস্থাপনা ও পরিচ্ছন্নতা কার্যক্রমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত কার্যকর উদ্যোগ নিতে হবে। তারা আরও বলেন, নাগরিকদের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ ছাড়া পরিচ্ছন্ন ও যানজটমুক্ত শহর গড়ে তোলা সম্ভব নয়। তাই সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান বক্তারা।