আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

বগুড়া সাংস্কৃতিক পরিষদের কাওয়ালী সন্ধ্যা অনুষ্ঠিত

 (বগুড়া) প্রতিনিধি: বগুড়া সাংস্কৃতিক পরিষদের আয়োজনে শনিবার সন্ধ্যায় শহীদ টিটু মিলনায়তনে পবিত্র সিরাতুন্নবী (সা:) উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও কাওয়ালী সন্ধ্যা অধ্যাপক সৈয়দ মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সংগঠনের সাধারন সম্পাদক শরিফুল ইসলাম সবুজের উপস্থাপনায় আলোচনা সভা ও কাওয়ালী সন্ধ্যায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া সাংস্কৃতিক পরিষদের প্রধান উপদেষ্টা অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান। প্রধান বক্তা হিসেবে আলোচনা রাখেন আলহাজ্ব হযরত মাওলানা বজলুর রশিদ মিঞা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া সাংস্কৃতিক পরিষদের উপদেষ্টা অধ্যাপক আ স ম আব্দুল মালেক, বগুড়া সাংস্কৃতিক পরিষদের সহ সভাপতি মোখলেছুর রহমান মুকুল, আসাদুল ইসলাম আসাদ, মাহবুব আলম পাশা, মেহেদী হাসান, হাসান রুহুল, জুলকার নাঈম, মিজানুর রহমান। অনুষ্ঠান শেষে কাওয়ালী পরিবেশন করে বগুড়া সাংস্কৃতিক পরিষদের শিল্পী বৃন্দ।