আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

শ্রীমঙ্গলে প্রেস কাউন্সিলের সেমিনার: অপসাংবাদিকতা প্রতিরোধ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান

শ্রীমঙ্গলে প্রেস কাউন্সিলের সেমিনার: অপসাংবাদিকতা প্রতিরোধ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান

সৈয়দ ছায়েদ আহমেদ, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমকর্মীদের নিয়ে “গণমাধ্যমের অপসাংবাদিকতা প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন” শীর্ষক সেমিনার ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকাল ১০টায় শ্রীমঙ্গল পৌরসভার হলরুমে বাংলাদেশ প্রেস কাউন্সিলের আয়োজনে এ সেমিনার ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ও মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম।

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইসলাম উদ্দিনের সভাপতিত্বে এবং প্রেস কাউন্সিলের সুপারিনটেনডেন্ট মো. সাখাওয়াত হোসেনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব মোহাম্মদ আব্দুস সবুর এবং শ্রীমঙ্গল থানা পুলিশের প্রতিনিধি এসআই নৃপেন।

এসময় মুক্ত আলোচনায় অংশ গ্রহণ করেন দৈনিক ইত্তেফাকে সংবাদদাতা সৈয়দ ছায়েদ আহমেদ, যুগান্তর প্রতিনিধি সৈয়দ আবু জাফর সালাউদ্দিন ও দৈনিক খোলা কাগজের জেলা প্রতিনিধি মো: এহসানুল হক।

সভায় বক্তারা অপসাংবাদিকতা পরিহার করে দায়িত্বশীল ও পেশাদার সাংবাদিকতা চর্চার উপর গুরুত্ব আরোপ করেন। পাশাপাশি প্রেস কাউন্সিল অ্যাক্ট ১৯৭৪, সাংবাদিক আচরণবিধি ২০০২ (সংশোধিত ২৫ ধারা) এবং সাংবাদিকদের অধিকার সংক্রান্ত প্রেস আপিল বোর্ড বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এ সময় শ্রীমঙ্গল প্রেসক্লাবসহ ও উপজেলায় কর্মরত প্রায় অর্ধশতাধিক প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক অংশ নেন।

ছবি ক্যাপশন: ১-৩ শ্রীমঙ্গলে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমকর্মীদের সাথে  মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম