আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

কমলগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল সম্পন্ন। 

বিশেষ প্রতিনিধিঃ

কমলগঞ্জে হযরত শাহ আজম রহ হিফজুল কুরআন দরগাহ্ মডেল মাদ্রাসায় মাহে রবিউল আউয়াল উদযাপন উপলক্ষে পবিত্র  ঈদে মিলাদুন্নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)  প্রতিযোগিতা, আলোচনা ও দোয়া মাহফিল বাদ এশা মাদ্রাসার হল রুমে অনুষ্ঠিত হয়।  মাদ্রাসার পরিচালক হযরত মাওলানা কাজী মুহিউচ্ছুন্নাহ আজমীর সভাপতিত্বে ও মুহাম্মদ হিফজুর রহমান সিজিলের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন কমলগঞ্জ আহমদ নগর দাখিল মাদ্রাসার সুপারিন্টেন্ডেন্ট কাজী মাওলানা আলম চৌধুরী, প্রধান অতিথি তাঁর বক্তব্যে নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্মের বিভিন্ন দিক নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন। 

অনুষ্ঠানে  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনজুমানে আল ইসলাহ পৌর শাখার সাধারণ সম্পাদক মাওলানা শাহ মোহাম্মদ আবদুল জলিল, মাদ্রাসা প্রধান শিক্ষক হাফিজ ক্বারী জিবান আহমদ, মাদ্রাসা কমিটির সদস্য মোহাম্মদ আবদুর রহমান, এলাকার বিশিষ্ট মুরব্বির মুহাম্মদ আবদুস সত্তার, মোহাম্মদ জয়নাল, মুহাম্মদ ফারুক মিয়া, মুহাম্মদ ইয়াওর মিয়া, ০৯ নং আল ইসলাহ সভাপতি মুহাম্মদ আং রশিদ, মুহাম্মদ মান্না,আবদুস বাসিত, মুহাম্মদ নজরুল ইসলাম, মুহাম্মদ ফুল মিয়া প্রমূখ। 

 আশিকানে মোস্তফা ﷺ এর মিলন মেলায় ভরপুর আলহামদুলিল্লাহ।

পরিশেষে মিলাদ ও দোয়ার মাধ্যমে অনুষ্ঠান সম্পন্ন হয়। দোয়া পরিচালনা করেন কাজী মাওলানা আলম চৌধুরী সাহেব।