আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

বগুড়ায় অপহরণ ও মুক্তিপণ চক্রের দুই সদস্য গ্রেপ্তার: অপহৃত ৪ জন উদ্ধার

সজীব হাসান, (বগুড়া) প্রতিনিধি: বগুড়ায় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও সদর থানা পুলিশের যৌথ অভিযানে অপহরণ ও মুক্তিপণ আদায়কারী সংঘবদ্ধ চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে উদ্ধার করা হয়েছে অপহৃত চারজনকে। সোমবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টায় সদর উপজেলার নারুলী পশ্চিমপাড়া গণকবর এলাকা থেকে অপহরণের ঘটনায় জড়িত দুই মূলহোতাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া দুইজন আসামি হলেন, জেলার সারিয়াকান্দি উপজেলার বাশগাড়ি এলাকার মোখলেছুর রহমানের ছেলে আমিনুল ইসলাম বুলবুল (৩৫) ও সদরের উপজেলার নারুলী পশ্চিমপাড়া এলাকার জাফর আলীর ছেলে উকিল (৩৮)। উদ্ধার হওয়া ব্যক্তিরা হলেন, মোঃ কুদ্দুস প্রামানিক, মোঃ মাজম, মোঃ কাওসার ও মোঃ রশিদ। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুর তিনটায় এসব তথ্য গণমাধ্যমকে জানান জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) আতোয়ার রহমান। জেলা পুলিশের এই কর্মকর্তা জানান, গত সোমবার দুপুর দেড়টায় জেলা আদালতের কার্যক্রম শেষে বাড়ি ফেরার পথে চারজনকে অপহরণ করে একদল দুর্বৃত্ত। অপহরণের পর অপহরণকারীরা তাদের মুক্তির জন্য পরিবারের কাছে ২ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে এবং টাকা না দিলে হত্যা করার হুমকি দেয়। এঘটনা জানার পর ভিকটিমদের স্বজন বগুড়া সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এই অভিযোগের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও সদর থানা পুলিশের একটি চৌকস যৌথ টিম ছায়া তদন্ত ও তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযানে নামে। অভিযানের সোমবার সন্ধ্যা ৬টার সদর উপজেলার নারুলী পশ্চিমপাড়া গণকবর এলাকা থেকে অপহরণের ঘটনায় জড়িত দুই মূলহোতাকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যমতে অপহৃত চারজন ভিকটিমকে উদ্ধার করা হয়। পুলিশ আরো জানায়, গ্রেপ্তার হওয়া প্রধান আসামি আমিনুল ইসলাম বুলবুল একজন চিহ্নিত অপরাধী। তার বিরুদ্ধে ইতিপূর্বে চারটি রাজনৈতিক ও মাদক সংক্রান্ত মামলা বিজ্ঞ আদালতে চলমান রয়েছে।