(বগুড়া) প্রতিনিধি: অদ্য ১৬-০৯-২৫ খ্রিঃ বেলা ১১.৪০ ঘটিকা হতে বেলা অনুমান ১৪.০০ ঘটিকায় পর্যন্ত বগুড়া সদর থানাধীন চক সূত্রাপুর হরিজন কলোনী কালি মন্দিরের পাশে বগুড়া জেলা পুলিশ ও সেনাবাহিনীর মাদক বিরোধী যৌথ অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযান পরিচালনাকালে ১৬০ বোতল কেরু, ৩০ বোতল বাংলা মদ, ৪৫ কেজি গাঁজা, ৪টি ওজন মাপার মেশিন, নগদ ৩০ হাজার টাকা উদ্ধার করা হয়। ১। শ্রী হরিজন, (৩৫), পিতা- শ্রী বিল্টু হরিজন, ২। শ্রী শান্ত বাসফোর (২৫), পিতা- শ্রী বাদল বাসফোর উভয় সাং- চক সূত্রাপুর হরিজন কলোনি, থানা ও জেলা- বগুড়া’দ্বয়কে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত আসামি’দ্বয়ের বিরুদ্ধে সদর থানায় এজাহার দায়ের করা হয়েছে এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ তালিকা করা হয়েছে।
বগুড়া জেলা পুলিশ ও সেনাবাহিনীর সমন্বয়ে যৌথ অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার ও ০২ জন গ্রেফতার
Catagory : সারা দেশ | তারিখ : সেপ্টেম্বর, ১৬, ২০২৫, ৩:০৪ অপরাহ্ণ • ২১ বার পঠিত






