আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

মৌলভীবাজার পল্লী বিদ্যুতের লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন

মোঃ মোয়াজ্জেম হোসেন চৌধুরী, ক্রাইম রিপোর্টার  : মৌলভীবাজার সদর উপজেলার পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের আওতাধীন এলাকায় প্রতিদিন ৩ থেকে ৪ ঘণ্টা বিদ্যুৎ বিভ্রাট জনজীবনকে চরম দুর্ভোগে ফেলেছে। সকাল-সন্ধ্যা যখন-তখন বিদ্যুৎ চলে যায়, আবার দীর্ঘক্ষণ ফিরে আসে না।

ভুক্তভোগীরা অভিযোগ করেছেন, প্রতিদিন একই অজুহাত শোনা যায়—‘লোডশেডিং’। অথচ কেন এত দীর্ঘ সময় বিদ্যুৎ থাকে না বা সঠিক সময়সূচি কেন জানানো হয় না, তার জবাব পায় না সাধারণ মানুষ।

এছাড়া মিটার কারচুপি, ভুতুড়ে বিল ও ভোগান্তিমূলক সেবার জন্যও পল্লী বিদ্যুৎ সদর জোনাল অফিসের বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে।

১৫ সেপ্টেম্বর সন্ধ্যার পর সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের ছালামিটিলা, শিমুলতলা ও আশপাশের অধিকাংশ এলাকায় প্রায় তিন ঘণ্টা বিদ্যুৎ ছিল না। গ্রাহকেরা অভিযোগ কেন্দ্রের নাম্বার ০১৭৬৯৪০১৪৫০-এ একাধিকবার কল করলেও কোনো সংযোগ পাওয়া যায়নি। কল ব্যস্ত দেখিয়ে রেখেছে বলে জানান ভুক্তভোগীরা।

পরবর্তীতে এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (এজিএম) এর  নাম্বারে বারবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি। এমনকি ডেপুটি জেনারেল ম্যানেজার জিয়াউল হকের নাম্বার ০১৭৬৯৪০০১৯৪-এ যোগাযোগের চেষ্টা করলেও সেটিও ব্যস্ত থাকায় কোনো বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

ভুক্তভোগীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমরা সেবা নিতে টাকা দিচ্ছি, কিন্তু বিদ্যুৎ পাচ্ছি না। অভিযোগ করতে গেলে কল ধরা হয় না। এটা কি ধরনের সেবা?”

মৌলভীবাজারবাসীর প্রশ্ন—‘বিদ্যুৎ সেবা না দিয়ে শুধু ভুতুড়ে বিল থোপানোর দায়ভার কি কেউ নেবে?’