আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

‎ঈদে মীলাদুন্নবী সা. উপলক্ষ্যে তালামীযে ইসলামিয়া গোবিন্দনগর ফাজিল মাদরাসার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত। 

বিশেষ প্রতিনিধিঃ 

‎

‎ঈদে মীলাদুন্নবী সা. উপলক্ষ্যে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া গোবিন্দনগর ফজলিয়া ফাজিল মাদরাসা শাখার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৬ সেপ্টেম্বর ২০২৫, মঙ্গলবার, বাদ যুহর, হাসানাইন তাহফিজুল কোরআন মাদরাসার হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক সুলাইমান আহমদ চৌধুরী।

‎

‎প্রধান বক্তার বক্তব্য রাখেন সংগঠনের সুনামগঞ্জ জেলার সাধারণ সম্পাদক আলী আহমদ নাইম।

‎

‎মাদরাসা শাখা সভাপতি মুহাম্মদ আবু বকর এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক তারেক আলম ও সহ-সাধারণ সম্পাদক মনসুর আহমদ সাগর এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের সাবেক কেন্দ্রীয় সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা রফিকুল ইসলাম তালুকদার, গোবিন্দনগর ফাজিল মাদরাসার শিক্ষক মাওলানা মুফতি কয়েস আহমদ জামিল, সংগঠনের সুনামগঞ্জ জেলা সহ-সাধারণ সম্পাদক এইচ এম আব্দুল বাছিত, সাবেক সহ-সাধারণ সম্পাদক আব্দুল মতিন রাজন, অফিস সম্পাদক হাসান মাহবুব, হাসানাইন তাহফিজুল কোরআন মাদরাসার প্রধান শিক্ষক হাফিজ ইউসুফ মুহাম্মদ শাহান, সহ-প্রশিক্ষণ সম্পাদক সালমান আহমদ, সদস্য ইমামুল ইহসান, সাবেক সদস্য মাহফুজুর রহমান জুয়েল, ছাতক উত্তর উপজেলা সহ সভাপতি আব্দুল গফফার আল হাসান।

‎

‎এসময় আরো উপস্থিত ছিলেন সংগঠনের গোবিন্দনগর ফাজিল মাদরাসা শাখার সাবেক সভাপতি গোফরান আহমদ, সহ সভাপতি জাকারিয়া মাহমুদ সাকির, আব্দুল আজিজ, তালহা, সহ সাধারণ সম্পাদক মুহাম্মদ জাকারিয়া, সাংগঠনিক সম্পাদক আমির হামজা, প্রচার সম্পাদক আলিম উদ্দিন, সহ প্রচার সম্পাদক তাহমিদুল ইসলাম, আকিকুর রহমান, অর্থ সম্পাদক রাফি উদ্দিন ইসহাক, অফিস সম্পাদক দুলাল আহমদ প্রমুখ।