আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

শ্যামেরকোনা বাজারে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও নাশিদ মাহফিল অনুষ্ঠিত

মুফিদুল ইসলাম মুফিদ, জেলা প্রতিনিধি, মৌলভীবাজার  : মৌলভীবাজার সদর উপজেলার শ্যামেরকোনা বাজারে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে গতকাল ১৫ সেপ্টেম্বর (সোমবার) বাদ আছর আলোচনা সভা ও নাশিদ অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার টাউন কামিল মাদরাসার অধ্যক্ষ মুফতি মাওলানা মোঃ শামছুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা তালামিযের সভাপতি মোঃ জামাল আহমদ এবং মৌলভীবাজার সদর উপজেলা তালামিযের  সাধারণ সম্পাদক মোঃ মাসুক হাজারী।

পবিত্র আল কোরআন থেকে মনোমুগ্ধকর তেলাওয়াত করেন হাফিজ ক্বারী মোজাম্মিল আহমদ।

সভাপতিত্ব করেন ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন পরিষদ শ্যামেরকোনা বাজারের সভাপতি মাওলানা মোঃ আব্দুর রাজ্জাক।

অনুষ্ঠানে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ ও শিক্ষার গুরুত্ব তুলে ধরে আলোচনা করা হয়। পরে মনোমুগ্ধকর নাশিদ পরিবেশন করেন কবি মুজাহিদুল ইসলাম বুলবুল, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নাশিদ শিল্পী শেখ এনাম ও নাশিদ সিরিজ সিলেট।

উপস্থাপনায় ছিলেন হাফিজ ফরহাদ আহমদ।

ধর্মীয় ভাবগাম্ভীর্যে আয়োজিত এ মাহফিলে বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি ও স্থানীয় জনগণ অংশগ্রহণ করেন। এছাড়া প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।