আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

বগুড়ায় বিউটি পার্লারের অন্তরালে ইয়াবা বিক্রি: দুই নারীসহ তিনজন গ্রেপ্তার

বগুড়া প্রতিনিধি

:  বগুড়ায় বিউটি পার্লারে কাজের অন্তরালে ইয়াবা ট্যাবলেট বিক্রি করছিলেন দুই নারী। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাদের ভাড়া বাসায় তল্লাশি চালিয়ে ২ হাজার ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। সোমবার সন্ধ্যায় শহরের নামাজগড় এলাকার মনসুর রহমানের পাঁচতলা ভবনের দ্বিতীয় তলা থেকে দুই নারীকে গ্রেপ্তার করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে শহরতলীর কৈচড় এলাকা থেকে আরেক সহযোগীকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) আব্দুল কুদ্দুস। গ্রেপ্তারকৃতরা হলেন– আর্জিনা বেগম (৩৫), রিমা খাতুন (২৮) ও আবু দারদা ওরফে সজিব (৩১)। ডিবি পুলিশের কর্মকর্তা আব্দুল কুদ্দুস জানান, আর্জিনা বেগম স্বামী দেশের বাইরে থাকায় মেয়েকে নিয়ে ভাড়া বাসায় থাকেন। তিনি কৈচড় এলাকায় রিমা খাতুনের সঙ্গে বিউটি পার্লারে কাজ করতেন। গোপন সূত্রে জানা যায়, ওই পার্লারে কাজের আড়ালে তারা সজিবের মাধ্যমে ইয়াবা বিক্রি করতেন। সোমবার সন্ধ্যায় অভিযানে তাদের বাসা থেকে বিপুল পরিমাণ ইয়াবা জব্দ করা হয়। তিনি আরও জানান প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুই নারী জানিয়েছে, সজিবের কাছ থেকেই তারা ইয়াবা সংগ্রহ করে বিক্রি করতেন। এ ঘটনায় তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে পুলিশ।