মুফিদুল ইসলাম মুফিদ, জেলা প্রতিনিধি, মৌলভীবাজার : মৌলভীবাজার সদর উপজেলার শ্যামেরকোনা বাজারে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে গতকাল ১৫ সেপ্টেম্বর (সোমবার) বাদ আছর আলোচনা সভা ও নাশিদ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার টাউন কামিল মাদরাসার অধ্যক্ষ মুফতি মাওলানা মোঃ শামছুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা তালামিযের সভাপতি মোঃ জামাল আহমদ এবং মৌলভীবাজার সদর উপজেলা তালামিযের সাধারণ সম্পাদক মোঃ মাসুক হাজারী।
পবিত্র আল কোরআন থেকে মনোমুগ্ধকর তেলাওয়াত করেন হাফিজ ক্বারী মোজাম্মিল আহমদ।
সভাপতিত্ব করেন ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন পরিষদ শ্যামেরকোনা বাজারের সভাপতি মাওলানা মোঃ আব্দুর রাজ্জাক।
অনুষ্ঠানে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ ও শিক্ষার গুরুত্ব তুলে ধরে আলোচনা করা হয়। পরে মনোমুগ্ধকর নাশিদ পরিবেশন করেন কবি মুজাহিদুল ইসলাম বুলবুল, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নাশিদ শিল্পী শেখ এনাম ও নাশিদ সিরিজ সিলেট।
উপস্থাপনায় ছিলেন হাফিজ ফরহাদ আহমদ।
ধর্মীয় ভাবগাম্ভীর্যে আয়োজিত এ মাহফিলে বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি ও স্থানীয় জনগণ অংশগ্রহণ করেন। এছাড়া প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।






