আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

বগুড়ায় মাইক্রোবাসের ধাক্কায় সেনা সদস্য নিহত 

বগুড়ায় মাইক্রোবাসের ধাক্কায় সেনা সদস্য নিহত 

 (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শেরপুরে মাইক্রোবাসের ধাক্কায় রিফাত খন্দকার (২২) নামে এক সেনা সদস্য নিহত হয়েছেন। গতকাল বুধবার (১৭ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার ভাবানীপুর ইউনিয়নের ঢাকা-বগুড়া মহাসড়কের ছোনকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রিফাত খন্দকার গাড়িদহ (নয়মাইল) জামালপুর গ্রামের রোস্তম আলীর ছেলে। তিনি ঢাকা ক্যান্টনমেন্টে কর্মরত ছিলেন এবং ছুটি নিয়ে বাড়িতে ফিরছিলেন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সেনা সদস্য রিফাত ছোনকা এলাকায় নাবিল হাইওয়ে রেস্টুরেন্টের সামনে মহাসড়কের পশ্চিম পার্শ্ব থেকে পূর্ব পার্শ্বে রাস্তা পার হচ্ছিলেন। এসময় একটি অজ্ঞাত মাইক্রোবাস তাকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তিনি নিহত হন। ঘটনার সত্যতা নিশ্চিত করে হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ আজিজুল ইসলাম জানান, নিহত সেনা সদস্যের মৃতদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে বগুড়া ক্যান্টনমেন্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। পুলিশ অজ্ঞাত গাড়িটি শনাক্ত ও চালককে আটকের চেষ্টা চালিয়ে যাচ্ছে।