আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

‎রাসূল সা. এর আদর্শ বাস্তব জীবনে ধারণ করাই মীলাদুন্নবীর প্রকৃত তাৎপর্য।

বিশেষ প্রতিনিধিঃ

‎

‎বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার সাবেক কেন্দ্রীয় সভাপতি ও মাসিক পরওয়ানার সম্পাদক মাওলানা রেদওয়ান আহমদ চৌধুরী ফুলতলী বলেন, রাসূল সা. মানবজাতির জন্য সর্বোত্তম আদর্শ। আল্লাহ তাআলা বলেন, ‘আমি আপনাকে সমগ্র বিশ্বের জন্য রহমতস্বরূপ প্রেরণ করেছি।’ এই আয়াত প্রমাণ করে যে, নবীজি সা. কেবল নির্দিষ্ট জাতি বা গোষ্ঠী নয়, বরং সারা জাহানের জন্য রহমতস্বরূপ। তাঁর আগমনে মানবজাতি মুক্তির সূচনা হয়েছিল। তিনি প্রেরিত হয়েছেন মানবজাতির উত্তম চরিত্রের পূর্ণতা সাধনের জন্য। সেজন্য মীলাদুন্নবীর প্রকৃত তাৎপর্য হলো, রাসূল সা. সুমহান চরিত্র ও জীবনাদর্শ অনুসরণ করা এবং তাঁর প্রতি প্রেম ও আনুগত্য প্রকাশ করা। এজন্য আমরা মাহফিলের আয়োজন করবো, তাঁর প্রতি দুরূদ পাঠ সহ নানাভাবে তাঁর সন্তুষ্টি কামনা করবো, পাশাপাশি তাঁর উসওয়ায়ে হাসানাকে আমাদের ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক জীবনে বাস্তবায়নেরও প্রচেষ্টা চালিয়ে যাবো। আল্লাহ আমাদেরকে যে সর্বোত্তম নিআমত দান করেছেন আমাদের উচিত সর্বাবস্থায় এর শুকরিয়া আদায় করা।

‎

‎১৭ সেপ্টেম্বর ২০২৫, বুধবার, বাদ যুহর, ছাতকের দোলার বাজারে ঈদে মীলাদুন্নবী সা. উপলক্ষ্যে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া ছাতক দক্ষিণ উপজেলা আয়োজিত ‘মুবারক র‍্যালি’ পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

‎

‎আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক মারুফ আহমদ।

‎

‎ছাতক দক্ষিণ উপজেলা সভাপতি ফয়েজ আহমদ নোমান এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম কাওছার ও সহ সাধারণ সম্পাদক এইচ এম আল আমিন এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আল ইসলাহ’র সহ-সাধারণ আবু বকর সিদ্দিক, সংগঠনের সুনামগঞ্জ জেলার সাধারণ সম্পাদক আলী আহমদ নাঈম, সহ সাধারণ সম্পাদক তারেক আহমদ রাজু, শাহজাহান আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক বেলাল আহমদ, অফিস সম্পাদক হাসান মাহবুব, সহ প্রশিক্ষণ সম্পাদক কাওছার আহমদ চৌধুরী, সহ তথ্য ও প্রযুক্তি সম্পাদক সায়েম মিয়া। 

‎

‎এছাড়াও আরো উপস্থিত ছিলেন- সংগঠনের ছাতক দক্ষিণ উপজেলা সহ সভাপতি জুলফিকার আহমদ জুয়েল, ফয়সাল আহমদ, কয়েছ আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন ত্বাহা, আতাউর রহমান, প্রচার সম্পাদক জাবেদ মিয়া, সহ প্রচার সম্পাদক কামাল উদ্দিন, আশরাফ উদ্দিন, প্রশিক্ষণ সম্পাদক সালেহ উদ্দিন, সহ প্রশিক্ষণ সম্পাদক কামরুজ্জামান, মালেক উদ্দিন প্রমুখ।