বিশিষ্ট ছড়াকার, লেখক ও সাংবাদিক সৈয়দ মিলু কাশেম স্মরণে ১৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার সন্ধ্যা ৭ ঘটিকার সময় দৈনিক বাংলার দিন পত্রিকার অফিসে এক শোকসভার অনুষ্ঠিত হয়।
উক্ত শোকসভায় সভাপতিত্ব করেন, মৌলভীবাজারের প্রবীণ সাংবাদিক দৈনিক মৌলভীবাজার বার্তা ও দৈনিক বাংলার দিন পত্রিকর সম্পাদক, জনাব বকশি ইকবাল আহমদ। উক্ত শোক সভায় উপস্থিত থেকে বক্তব্যে প্রদান করেন, বিশিষ্ট লেখক ও গবেষক, ও গ্লোবাল জালালাবাদ এসোসিয়শন মৌলভীবাজার জেলা সভাপতি জনাব সৈয়দ কামাল আহমদ (বাবু), জালালাবাদ প্রদেশ বাস্তবায়ন সংগ্রাম পরিষদ মৌলভীবাজার জেলার সদস্য সচিব, জনাব এম এ রহিম, সাংবাদিক ময়নুল ইসলাম চৌধুরী, অ্যাডভোকেট ময়নুল হোসেন চৌধুরী (মুকুল) ভাষা সৈনিক বদরুজ্জামান পর্ষদের সদস্য সচিব, খিজির মোহাম্মদ জুলফিকার, সাংবাদিক দুরুদ আহমদ, এশিয়ান টেলিভিশন মৌলভীবাজার জেলা প্রতিনিধি, মাহবুবুর রহমান রাহেল, সাংবাদিক জাহাঙ্গীর হোসেইন, দৈনিক আলোকিত সকালের মৌলভীবাজার জেলা প্রতিনিধি সাংবাদিক তরফদার মামুন, সাংবাদিক জুবের আহমদ এবং বাংলাদেশ অনলাইন মিডিয়া এসোসিয়শনের সহ সভাপতি , সাপ্তাহিক দেশপক্ষ পত্রিকার ষ্টাফ রিপোর্টার দেওয়ান মোনাকিব চৌধুরীর প্রমূখ।
বক্তাগন এই গুণী মানুষটির রুহের মাগফেরাত কামনা করে উনার কর্মময় জীবনের বিভিন্ন বিষয় আলোকপাত করে বক্তব্যে প্রদান করেন।
সাংবাদিক মিলু কাশেম স্মরণে শোকসভা অনুষ্ঠিত
Catagory : সারা দেশ | তারিখ : সেপ্টেম্বর, ১৮, ২০২৫, ৫:১৯ অপরাহ্ণ • ২২ বার পঠিত






