আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

বগুড়া আদমদীঘিতে খাদ্যবান্ধব কর্মসুচীর ১২০ বস্তা চাল জব্দ, গুদাম সিলগালা

(বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে অন্যত্র বিক্রির উদ্দেশ্যে নেয়ার পথে খাদ্যবান্ধব কর্মসুচীর ৩৪ বস্তা চালসহ ১২০ বস্তা চাল জব্দ এবং শাহিদা বেগম নামের এক ডিলারের গুদাম ঘর সিলগালা করেছেন উপজেলা প্রশাসন। গতকাল শুক্রবার বিকেলে এ ঘটনা ঘটে। স্থানীয় সুত্রে জানা গেছে , গতকাল শুক্রবার জুম্মার নামাজের সময় আদমদীঘি সদর থেকে মুরইল বাজারে দুইটি অটোরিক্সা ভ্যান গাড়ী যোগে কালো বাজারে বিক্রির উদ্যেশ্যে নেয়ার পথে ৩৪ বস্তা চাল স্থানীয়রা বগুড়া-নওগাঁ মহাসড়কের আমদদীঘি হাসপাতালের সামনে ওই দুইটি অটোরিক্সা আটক করে। চালগুলো খাদ্যবান্ধব কর্মসুচীর আদমদীঘি পশ্চিম বাজারের একটি গুদাম থেকে পাচার করে মুরইল বাজারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল বলে জুলফিকার ও তৌফিক সহ স্থানীয়রা দাবী করেন। এ ব্যাপারে ডিলার শাহিদা বেগমের স্বামী দুলাল হোসেন জানান, দুইটি অটোরিক্সায় আটককৃত ৩৪ বস্তা চাল তার নয় বলে দাবী করেন। বিষয়টি উপজেলা প্রশাসনকে অবহিত করার প্রায় ৩ ঘন্টা পর বিকেল ৫ টায় সহকারি কমিশনার (ভুমি) ও নির্বাহি ম্যাজিষ্ট্রেট মাহমুদা সুলতানা আদমদীঘি পশ্চিম বাজার তালুকদার কমপ্লেক্স-এ অবস্থিত খাদ্যবান্ধব কর্মসুচীর ডিলার শাহিদা বেগমের ভাড়া গুদাম ঘর তল্লাশি করেন। এ সময় সরকারি খাদ্যবান্ধব লেখা ৫১ বস্তা ও প্লাষ্টিকের খোলা ৩৫ বস্তা চালসহ মোট ৮৬ বস্তা চালসহ গুদাম ঘর সিলগালা করেন। এছাড়া ও মহাসড়কে আটককৃত ৩৪ বস্তা চাল জব্দ করে সদর ইউনিয়ন পরিষদের হেফাজতে রাখা হয়। বগুড়া জেলা খাদ্য নিয়ন্ত্রক সাইফুল কবির মোবাইল ফোনে বলেন, এ ঘটনায় ডিলারের বিরুদ্ধে সরকারি বিধি মোতাবেক আইনি ব্যবস্থা নেয়া হবে। এদিকে আদমদীঘি উপজেলা প্রশাসনকে অবহিত করার প্রায় ৩ ঘন্টা পর সহকারি কমিশনার (ভুমি) মাহমুদা সুলতানা গুদাম ঘরে যাওয়ায় স্থানীয়রা অসন্তোষ প্রকাশ করেন। এ বিষয়ে আদমদীঘি উপজেলা নির্বাহি অফিসার নিশাত আনজুম অনন্যা বিষয়টি নিশ্চিত করে জানান, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।