আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

যুক্তরাজ্যের কার্ডিফে এক খ্রিস্টান নারীর ইসলাম ধর্ম গ্রহণ


মোজাম্মেল আলী,কার্ডিফ, ইউকে:
গত ১৬’ সেপ্টেম্বর ২০২৫ মঙ্গলবার  রিপাবলিক অফ আয়্যারল্যান্ড এর এক খ্রিষ্টান “ক্ল্যারা জেইন বানেট” নামে এক যুবতী নারী কার্ডিফ (ইউ.কে) জালালীয়া মসজিদের ইমাম ও খতীব মাওলানা আব্দুল মুকতাদির কাছে শাহাদাহ্ পড়ে ইসলাম গ্রহন করেন। তার পাশেই চেয়ারে উপবিষ্ট ছিলেন তার মাতা মেরী এ্যান ব্যানাট।
এসময় আরো উপস্হিত ছিলেন উক্ত মসজিদের সাবেক ট্রাস্টি ও সাবেক সেক্রেটারী, বাংলাদেশ এসোসিয়েশন এর সেক্রেটারী মোহাম্মদ হারুন তালুকদার, কমিউনিটি মুরব্বী আলহাজ্ব সাজ্জাদ মিয়া, জালালীয়া মসজিদের সেকেন্ড ইমাম হাফিজ জালাল উদ্দিন, সাফা ট্রাভেলস (কার্ডিফ) এর পরচালক মোঃ আব্দুর রহিম জালাল, অত্র মসজিদের মুসল্লি মোঃ ফারুক মিয়া ও মো সুয়েজ মিয়া প্রমূখ ব্যক্তিবর্গ।
প্রকাশ থাকে যে, উক্ত নারী ইসলাম ধর্ম গ্রহন করে  “আয়েশা” নতুন নাম ধারন করেন। এছাড়াও খুশির ব্যাপার হচ্ছে ততক্ষনাৎ একই বৈঠকে  স্টুডেন্ট ভিসায় ইউকে’তে আগত  বাংলাদেশের কুমিল্লা দাউদকান্দি সাটপাড়ার জাহিদুল ইসলামের পুত্র মোঃ রুমন সরকার এর সাথে বিবাহ অনুষ্টিত হয়।