আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

শ্রীমঙ্গলে এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ সহায়তা বিতরণ

সৈয়দ ছায়েদ আহমেদ, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণসহ মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের টিচার্স মিলনায়তনে হোসাইন ফাউন্ডেশনের উদ্যোগে এ সহায়তা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক, কবি ও লেখক মোঃ আমিনুল ইসলাম। এতে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবী ও শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ ইয়াকুব আলী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক সৈয়দ ছায়েদ আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অয়ন চৌধুরী, বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক ও শ্রমিক মজলিসের কেন্দ্রীয় সভাপতি প্রভাষক মোঃ আব্দুল করিম।

অনুষ্ঠানে হোসাইন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান যুক্তরাজ্য প্রবাসী কাউন্সিল কায়সার মাহমুদ হোসাইন লিমন ফাউন্ডেশনের কার্যক্রম তুলে ধরেন।

এছাড়াও ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ আব্দুর রহমানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

এসময় শ্রীমঙ্গলের পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠানের এসএসসি উত্তীর্ণসহ বেশ কয়েকজন দারিদ্র্য শিক্ষার্থীর হাতে নগদ আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়।

ছবি ক্যাপশন: শ্রীমঙ্গলে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণসহ মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের মাঝে নগদ অথ প্রধান অতিথিসহ অন্যারা