আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

শ্রীমঙ্গলে ছড়ার ইজারা বাতিলের দাবিতে মানববন্ধন

সৈয়দ ছায়েদ আহমেদ, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলের জইনকা ছড়ার সরকারি ইজারা বাতিলের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।  শুক্রবার বাদ জুমা মৌলভীবাজার সড়কের ৫ নম্বর ব্রিজের পাশে উত্তর ভাড়াউড়া এলাকার লোকজন এ মানববন্ধনে অংশ নেন।

মানববন্ধনে বক্তারা জানান, দীর্ঘ ২০-২৫ বছর ছড়াটিতে কোনো সরকারি ইজারা ছিল না। তবে গত দুই বছর ধরে ইজারা দেওয়ার ফলে বালু উত্তোলন শুরু হয়। এর কারণে রাস্তা ও গাইডওয়াল ভেঙে পড়েছে। শ্রীমঙ্গল-মৌলভীবাজার আঞ্চলিক মহাসড়কের ৫ নম্বর ব্রিজের নিচ থেকে বালু তোলার ফলে সরকারি স্থাপনাটিও এখন হুমকির মুখে পড়েছে।

এলাকাবাসীর অভিযোগ, ছড়ার পাশেই রয়েছে মসজিদ ও বহু মানুষের বসতবাড়ি। ফলে এখান থেকে বালু উত্তোলন বন্ধ করা জরুরি। ইতিমধ্যে তারা সংশ্লিষ্ট সরকারি দপ্তরে লিখিতভাবে আবেদন করেছেন যেন ভবিষ্যতে এ ছড়ার কোনো সরকারি ইজারা দেওয়া না হয়।

ভাড়াউড়া এলাকার প্রবীণ মুরুব্বি ও সাবেক পৌর কাউন্সিলর সাঈদ মিয়া বলেন, “ইজারার ফলে বালু তোলা শুরু হওয়ায় রাস্তা ও গাইডওয়াল ভেঙে যাচ্ছে। ব্রিজ ও মসজিদও ঝুঁকির মুখে রয়েছে। আমরা খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো, পরিবেশ অধিদপ্তর এবং জেলা প্রশাসকের কাছে অনুরোধ করছি অবিলম্বে এ ছড়ার ইজারা বাতিলের।”

মানববন্ধনে স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশা লোকজন উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন।

এ বিষয়ে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইসলাম উদ্দিন বলেন, “মানববন্ধনের বিষয়ে আমরা অবগত হয়েছি। ইতিমধ্যে এসি ল্যান্ড ও সার্ভেয়ারকে সরজমিন পরিদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে এবং মূল্যায়ন প্রতিবেদন চাওয়া হয়েছে।”

ছবি ক্যাপশন: শ্রীমঙ্গলের জইনকা ছড়ার সরকারি ইজারা বাতিলের দাবিতে মানববন্ধন